পাঁচবিবিতে সানবাঁধা পুকুর ঘাট
আধুনিক প্রযুক্তির সুবিধার কাছে সেকালের অনেক কিছুই দিন দিন হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে। সমাজ ও দেশ থেকে হারিয়ে যাওয়া সেকালের ঐতিহ্য সানবাঁধা পুকুর ঘাট। জয়পুরহাট-হিলি পাকারাস্তার পাশে উপজেলার বাগজানাতে কলেজের অবসরপ্রাপ্ত প্রধান অফিস সহকারি মোঃ বাবুল হোসেন তার নিজের পুকুরপাড়টি সানবাঁধা করেন। তিনি বলেন, বাড়ির পাশে পুকুর হওয়ায় বর্ষায় অতিরিক্ত পানি ও পানির ঢেউয়ে পুকুরপাড় ভেঁঙ্গে যাওয়ায় হুমকির মুখে পরে বসত বাড়িটি। পুকুরপাড় ভাঁঙ্গা রোধে ও হুমকির মুখ থেকে আমার বাড়ির পাকা ঘরগুলো রক্ষার জন্য বাঁশের বেড়ায় মাটি ফেলিছিলাম কয়েক বার। ১-২ বছর পর পানির ঢেউয়ের চোটে আবারও ভেঁঙ্গে যায়। নতুন করে বাঁশ মাটি ও শ্রমিক খরচ করতে হয়। বছর বছর খরচ না করে স্থায়ী ব্যবস্থা গ্রহনের কারনে শুধু পুকুরের বাড়ির পাশটি সানবাঁধার কাজ করছি। বাঁশ ও মাটি দিয়ে পুকুরপার বাঁধতে খরচ হত প্রায় ৩০-৪০ হাজার টাকা সেইটুকু পাড় সানবাঁধতে খরচ হয়েছে লক্ষাধিক কাটা মাত্র যা দীর্ঘস্থায়ী হবে বলে মনে করে বাবুল হোসেন। বিষ¦বিদ্যালয় পড়–য়া বাবুলের ছেলে জাহিদ হাসান সৌরভ বলেন, পুকুরপাড়টি সানবাঁধতে যদিও টাকা একটু বেশিই খরচ হলো কিন্ত এ থেকে অনেক উপকার পাওয়া যাবে। প্রথমত আমাদের বাড়িটি রক্ষা পাবে, একটু হলেও বাড়িটির শোভাবর্ধন করবে। সানবাঁধা পুকুরে গোসল করা সহ নানান প্রয়োজনীয় কাজে পুকুরের পানি ব্যবহার করা যাবে বলেও মনে করেন সৌরভ।
এমএসএম / এমএসএম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ
রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ
বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা
গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান