পিরোজপুর প্রেসক্লাবের সভাপতির পিতৃবিয়োগ
পিরোজপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি মোঃশফিউল হক মিঠু এর পিতা পিরোজপুরের সিনিয়র এ্যাডভোকেট মো. শামসুল হক ফকির (৯১)মৃত্যুবরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোররাত ৪টায় শহরের উকিলপাড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।
মঙ্গলবার জোহরের নামাজের পর পিরোজপুর পুরাতন ঈদগাহ ময়দানে জানাজা শেষে পিরোজপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ্যাডভোকেট শামসুল হক ফকির দীর্ঘদিন ধরে ডায়াবেটিস,শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুর আগে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি,আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তার প্রথম ছেলে শফিউল হক মিঠু পিরোজপুর জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক, দৈনিক জনকণ্ঠের পিরোজপুর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি। দ্বিতীয় ছেলে জহিরুল হক টিটু পিরোজপুর পৌর সেচ্ছাসেবকলীগের বর্তমান সভাপতি,দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার,দৈনিক পিরোজপুরের কথার সম্পাদক ও পিরোজপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পিরোজপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি,পিরোজপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃআমিনুল ইসলাম আমিন মোস্তফা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শ্রেনিপেশার মানুষ।
উল্লেখ্য, এ্যাডভোকেট মো. শামসুল হক ফকির ১৯৭৫ সালের ২ জুলাই পিরোজপুরে আইন পেশায় যোগ দেন। এর আগে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied