লোকসানের মুখে মিরসরাইয়ে তরমুজ চাষিরা
মিরসরাই উপজেলার গত কয়েক দিনের বৃষ্টিতে তরমুজ খেতে পানি জমেছে। এতে শঙ্কিত হয়ে পড়েছেন চাষিরা। ক্ষেত থেকে পানি অপসারণ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন চাষিরা। চাষিরা জানান, বৃষ্টির কারণে গাছে ছোট বড় তরমুজ গুলো পরিপক্ব হওয়ার আগে নষ্ট হয়ে যাচ্ছে। এবারে সার, বীজ ও কীটনাশকের দাম বেশী থাকায় দিশেহারা কৃষক। তরমুজ বিক্রি করে এবার উৎপাদন খরচ না ওঠার আশঙ্কা করছেন কৃষকরা। তাতে, তরমুজ চাষিদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। লাভের পরিবর্তে লোকসানের শঙ্কায় আছেন চাষীরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় উপজেলার ইছাখালী ও সায়েরখালি ইউনিয়নে এই বছর ৭০ একর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। কিন্তু অসময়ে বৃষ্টির পানিতে লোকসানের আশংকা করছেন তরমুজ চাষীরা। দক্ষিণ মঘাদিয়া চরাঞ্চলের তরমুজ চাষী মোজাম্মেল হোসেন বলেন , অসময়ের বৃষ্টিতে আমাদের স্বপ্ন ভেঙ্গে গেছে। লাভ দূরের কথা, আসল টাকা তুলতে পারব কিনা এ নিয়ে দুশ্চিন্তায় আছি। অনেক আশা করে ১০ একর জমিতে ১০ লাখ টাকা খরচ করে তরমুজ চাষ করেছি। রোজার সময় বিক্রয় করে এবার ভালো লাভবান হওয়ার আশা ছিলো, সব যেনো চোখের সামনে শেষ হয়ে গেলো।
আরেক কৃষক তাজুল জানান, অকাল বৃষ্টিতে অপরিপক্ক অবস্থায় বেশিভাগ তরমুজ পঁচে গেছে। সামনের পূর্ণিমায় যদি আবার গুটি আসে তাহলে লাভ না হলেও খরচের টাকা ওঠানোর আশায় বুক বেধে আছি। ইছাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা বলেন, গত বছর তরমুজ চাষ করে কৃষকরা অনেক লাভবান হওয়ায় এবার চাষ বেড়ে ছিলো। কিন্তু অসময়ের বৃষ্টিতে তরমুজ চাষীরা দিশেহারা।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, চলতি মৌসুমে ৪০ জন চাষী উপজেলার ইছাখালী ও সাহেরখালী চরাঞ্চলে প্রায় ৭০ হেক্টর জমিতে তরমুজ চাষ করেছে। অকাল এ বৃষ্টির কারণে তরমুজ চাষিরা এবারে লাভের মুখ দেখার সম্ভাবনা খুবই কম।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied