ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

তানোরে ওসির অভিযানে বন্ধ হলো কৃষি জমিতে পুকুর খনন মাটি বিক্রি


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৫-৪-২০২৩ দুপুর ১২:২৯
রাজশাহীর তানোর থানার চৌকস পুলিশ কর্মকর্তা ওসি কামরুজ্জামান মিয়ার জোরালো ভূমিকায় অভিযান চালিয়ে বন্ধ করা হলো কৃষি জমিতে পুকুর খনন ও পাকা রাস্তা নষ্ট করে মাটি বিক্রি ও জব্দ করা হয়েছে ভেকু গাড়ির চাবি। এতে করে ওসি কামরুজ্জামানের এমন জোরালো অভিযানে চরম সস্তি দেখা দিয়েছে এলাকাবাসী মধ্যে। সেই সাথে পুকুর খননের নামে অবৈধ ভাবে কৃষি জমির মাটি বিক্রি কারীরা ব্যাপক শংকিত হয়ে পড়েছে। 
 
গতকাল,(০৪ এপ্রিল)মঙ্গলবার গভীর রাতে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ বাবুলডাং মোড়ে  মেইন রাস্তার ধারে ভেকু গাড়ির মালিক মেছের আলীর নেতৃত্বে প্রায় ১০ বিঘার একটি পুরাতন পুকুর সংস্কারের নামে প্রশাসনের সাথে প্রতারণা করে পুরাতন পুকুর সংস্কার করার অনুমতি নিয়ে পুরাতন পুকুরের সাথে ফসলী জমি কেটে বাড়াচ্ছেন পুকুর। আর সেই পুকুরের মাটি মাসজুড়ে নাইস গার্ডেনে প্রায় ৬৫ বিঘা আয়তনের পুকুর ভরাট কাজে ড্রামট্রাকে করে বিক্রি করছিলেন। যার ফলে পুকুরের পঁচা কাঁদা মাটি বহন করতে গিয়ে সেই মাটি বায়া টু তানোরের পাকা রাস্তায় পড়ে ঘটছে ছোটখাটো দূর্ঘটনা। এতে করে একাধিক বার পাকা রাস্তা দিয়ে মাটি বহন করতে স্থানীয় বাসিন্দারা নিষেধ করলেও কোন তোয়াক্কা না করে দিনরাত সমান ভাবে পাকা রাস্তা নষ্ট করে চলছে মাটি বিক্রি। মঙ্গলবার(০৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরাতন পুকুরের মাটি বিক্রি করার জন্য সদ্য নির্মিত কোটি কোটি টাকার পাকা রাস্তা একেবারে মাটির রাস্তায় পরিনত হয়েছে। এতে কোনটা পাকা রাস্তা আর কোনটা কাঁচা রাস্তা বোঝার কোন উপায় নেই। সেখানে দেখা যায় কিছু মানুষ কোদাল হাতে কুপিয়ে কুপিয়ে তুলছেন রাস্তায় পড়ে থাকা মাটি গুলো। তারা যেভাবে কোদাল দিয়ে রাস্তায় কুপিয়ে মাটি তুলছেন তাতে মাটির চেয়ে বেশি রাস্তার পিচ পাথর উঠে আসতে দেখা যায়। সেই সাথে রাতের বেলা কাজে কেউ বাঁধা দিতে না পারে সেজন্য রাখা হয়েছে লাঠিয়াল বাহিনী। 
 
 চাঁন্দুড়িয়া ইউনিয়নের বেশকিছু মানুষ জানান, অনেক দিন থেকে পুকুর খননের নামে মাটি বিক্রি করে আসছে পুকুর মালিকরা। মাটি বিক্রি করতে গিয়ে রাস্তা নষ্ট হচ্ছে বলে প্রতিবাদ করলে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে পুকুর মালিকরা। যার জন্য তানোর থানার ওসির কাছে রাস্তা নষ্ট করা নিয়ে অভিযোগ করেন এলাকাবাসী। যার কারণে ওসি সাহেব এতরাতে এসে পুকুর খনন বন্ধ করেছে। এবং রাস্তার মাটি না তোলা পর্যন্ত পুকুর খনন করা বদ্ধ রাখতে নির্দেশ দিয়েছেন ওসি সাহেব। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, দীর্ঘদিন ধরে পুকুর খননের নামে মাটি বিক্রি করতে গিয়ে এ মেইন রাস্তা নষ্ট হচ্ছে বলে অভিযোগ আসছে। তার জন্য সরেজমিনে এসে দেখা যায় অভিযোগের সত্যতা। পুরাতন পুকুর খননে কোন নিষেধ নাই। কিন্তু পুকুর খননের নামে রাস্তা নষ্ট করে মাটি বিক্রি করা যাবেনা।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার