উলিপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে স্মার্ট নাগরিক গঠনে মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলার ৪৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ২’শ ৭০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এসব ট্যাব তুলে দেয়া হয়।
পরিসংখ্যান অফিস সুত্রে জানা যায়, জনশুমারীর কাজে ব্যবহার করা এসমস্ত ট্যাব শিক্ষার্থীদের ব্যবহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় ট্যাব বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
ট্যাব হাতে পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আশরাফিয়া, রাফিয়া, রিমি, মেফতাহুল সহ আরও অনেকে বলেন, ট্যাব হাতে পেয়ে আমরা খুবই আনন্দিত। ট্যাবের মাধ্যমে আমাদের পড়াশুনা ও বিশ্বসম্পর্কে আরো বেশি ধারনা পাবো।
ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোঃ তারিকুল ইসলাম, উপজেলা একাডেমি সুপারভাইজার নুরে আলম সিদ্দিক, পরিসংখ্যান তদন্তকারী মর্জিনা খাতুন, জুনিয়র পরিসংখ্যান সহকারী শারমিন জাহান, এমরুল হাসান,হিসাব রক্ষক শামছুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied