মুরাদনগরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার জব্দ
কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে বালু উত্তোলন করায় পুলিশের অভিযানে ৫টি ড্রেজার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান ও অফিসার ইনচার্জ সাদেকুর রহমান। এ সময় উপজেলার কেয়ট গ্রাম থেকে একটি এবং বোড়ারচর এলাকা থেকে ৪টি ড্রেজার জব্দ করে থানায় আনা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে দীর্ঘদিন যাবৎ ড্রেজারের মাধ্যমে মাটি কেটে তা বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন কিছু অসাধু ড্রেজিং ব্যবসায়ী। এর ফলে এসব ব্যবসায়ীর স্থাপনকৃত ড্রেজারের আশপাশের জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) ও কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)-এর নির্দেশনায় ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। কৃষকের ফসলি জমি সুরক্ষার জন্য আগামীতেও পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক
Link Copied