পেকুয়ার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোজাম্মেল র্যাবের হাতে গ্রেফতার
কক্সবাজারের পেকুয়ায় ৮হাজার পিস ইয়াবাসহ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোজাম্মেল হককে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-১৫। বুধবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুর্ব বিলহাসুরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আটক মোজাম্মেল হক ওই এলাকার মৃত আবদুল জলিলের ছেলে। র্যাব জানায়,মোজাম্মেল হক একজন ইয়াবা কারবারি। সে দীর্ঘদিন ধরে ইয়াবা বিকিকিনি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে র্যাব বিলহাসুরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ আটক করে। বৃহস্পতিবার দুপুরে আটক মোজাম্মেলকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
স্থানীয় লোকজন বলেন,মেজাম্মেল একজন বড় মাপের ইয়াবা ব্যবসায়ী। টেকনাফ থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে। তাছাড়া টেকনাফের কয়েকজন ব্যক্তিও মোজাম্মেলের বাড়িতে এসে ইয়াবা সরবরাহ দেয়। তার বাড়িতে দিনরাতে সমানতালে চলে ইয়াবা কারবার। রাত হলে বসে তার বাড়িতে ইয়াবার আসর।
স্থানীয়রা আরো বলেন, মোজাম্মেল হকের পাশাপাশি এ ব্যবসায় তার দু'ছেলে নয়ন,রুবেল ও স্ত্রী জড়িত। রুবেলের ঘরে বসে চলে খুচরা কারবার ও সেবন। তাকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান