উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা
২০২০ সালের ১০ই আগষ্ট জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছিলেন মোঃ বরমান হোসেন। তিনি এ উপজেলায় ইউএনও হিসাবে যোগদানের পর থেকেই সততা নিষ্ঠার সহিত তাঁর দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উপজেলার সকল রাজনৈতিক নেতাকর্মি, উপজেলা প্রশাসনের অধিনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলাবাসী সহ ছোটবড় সকলের সহিত বন্ধুর মত মিলেমিশে কাজ করেছেন। দীর্ঘ কর্মজীবনে দ্বায়িত্বপালে মিথ্যার সঙ্গে কখনো আপোষ করেনি এবং দ্বায়িত্ব পালনে পিছু পা হয়নি। জনপ্রশাসন মন্ত্রনালয়ের সরকারি এক আদেশে তার নতুন কর্মস্থল স্থানীয় সরকার অধিদপ্তর রাজশাহী ওয়াসা বিভাগের সচিব।
বদলীজনিত কারনে বুধবার ইফতারের আগে উপজেলা অফিসার ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেনকে বিদায় সংবর্ধনা জানানো হয়। বিদায় বেলায় অফিসার ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ঠ প্রদান করা হয়। অফিসার ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান বলেন, পাঁচবিবি উপজেলা প্রশাসনের প্রধান আমরা দীর্ঘদিন যার অধিনে দ্বায়িত্ব পালন করেছি আমাদের সুযোগ্য টিম লিডার উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন স্যারকে বদলীজনিত কারনে তাকে বিদায় সংবর্ধনা প্রদানের আয়োজন করেছি। বিদায় বেলায় স্যার আমাদেরকে অনেক উপদেশ দিয়েছেন যা বাঁকি সরকারি চাকুরী জীবনে আমাদের অনেক কাজে লাগবে। এসময় আমরাও স্যারের নিকট ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করেছি তার অধিনে কর্মরতবস্থায় ভুলের জন্য। বিদায়বেলায় আমাদের টিম লিডারের ভবিষৎ জীবন উজ্জল কামনা করেছি। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, প্রকৌশলী আব্দুল কাইয়ুম, মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, নির্বাচন কর্মকর্তা সহিদুল ইসলাম, মাধ্যমিক কর্মকর্তা মিজানুর রহমান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, পরিসংখ্যান কর্মকর্তা মাহবুব হোসেন প্রধান ও সমাজসেবা কর্মকর্তা শাহিনুর আফরোজা সহ অন্যান্য সকল কর্মকর্তাগণ।
এমএসএম / এমএসএম
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ
রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ
বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা
গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান
আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা
রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩
Link Copied