ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

ঋণের কিস্তির কাছে হার মানলো পোলট্রি ব্যবসায়ির জীবন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৭-৪-২০২৩ দুপুর ৪:৫১
চট্টগ্রামের মিরসরাইয়ে এনজিও ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে নাদেরুজ্জামান (৫৮) নামে এক পোলট্রি ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের টেণ্ডল বাড়িতে এ ঘটনা ঘটে। নাদেরুজ্জামান ওই বাড়ির মরহুম দলিল রহমানের ছেলে।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন। নিজের জন্য কাফনের কাপড় ও স্ত্রীর জন্য সাদা কাপড় কিনে তা চিরকুটের পাশে রাখেন তিনি। চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ৮০ লাখ টাকার এনজিও ঋণ রয়েছে। প্রতি সপ্তাহে সাত লাখ টাকা ঋণের কিস্তি পরিশোধ করতে হয়।’
 
 এতে তিনি নিজ বাড়ির মোশাররফকে উদ্দেশ্য করে লিখেন, ‘মোশাররফ, আমার মেয়ে রুমাকে ফোন করে জানাবে যে তোমার বাবা অসুস্থ। এসে তারা আমার লাশ দেখবে। আত্মহত্যা জানলে দুই পরিবারের সম্মান নষ্ট হবে।’এজন্য পারিশ্রমিক হিসেবে মোশারফের জন্য এক হাজার টাকাও রেখে যান তিনি। পুলিশ নাদেরুজ্জামানের হাতে লেখা চিরকুটটি উদ্ধার করেছে।
 
স্থানীয়রা জানিয়েছে, নাদেরুজ্জামান উপজেলার মিঠাছড়া বাজারের প্রবীণ ব্যবসায়ী। একটি ব্রয়লার মুরগির খামার ও একটি মুদি দোকান রয়েছে তার। দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী নিয়ে তার সংসার। বড় ছেলে প্রবাসী।  মেয়ে বিয়ের পর স্বামীর বাড়িতে থাকেন। স্ত্রী ও এক ছেলে নিয়ে মিঠাছড়া বাজারের পাশে ভাড়া বাসায় থাকতেন তিনি।জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার সঞ্জয় কুমার সাহা জানান, গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর অপমৃত্যু মামলা হবে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান

জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার

চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার

সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা

বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি

রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান