বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু
বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন এবং উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৬ জন এবং সুস্থ হয়েছেন ১৬৫ জন। বুধবার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
তিনি জানান, বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে মাহফুজার রহমান ও গৌরী পাল, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রুনা হক, আবুল কালাম আজাদ ও সুফিয়া খানম এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে আজিজার রহমান মারা গেছেন। অপরদিকে করোনা উপসর্গে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ও মোহাম্মাদ আলী হাসপাতালে ৯ জন মারা গেছেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৪ নমুনায় নতুন করে আরো ১০৬ জন শনাক্ত হয়েছে। এরমধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৪৯ জন, জিন এক্সপার্ট মেশিনে ৮ নমুনায় ৩ জন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৭৩ নমুনায় ৪০ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩১ নমুনায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৪৫ শতাংশ। এদের মধ্যে সদরে ৬৩, শাজাহানপুরে ১১, শেরপুরে ৭, কাহালুতে ৫, ধুনটে ৫, গাবতলীতে ৫, শিবগঞ্জে ৩, সারিয়াকান্দিতে ২, সোনাতলায় ২, দুপচাঁচিয়ায় ২ এবং নন্দীগ্রামে একজন রয়েছে।
ডা. তুহিন জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা থেকে ১৬৫ জন সুস্থতা লাভ করেছেন। জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৫০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১১ জন এবং ৫৫১ জন মারা গেছে। এ ছাড়া জেলায় ১ হাজার ৮৫৫ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
জামান / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত