ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পানির নিচে চলতে সক্ষম পারমাণবিক ড্রোন বানাল উত্তর কোরিয়া


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৪-২০২৩ দুপুর ১২:৪৯

দুসপ্তাহেরও বেশি সময় আগে প্রথমবার পানির নিচে চলতে সক্ষম ড্রোনের সফল পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। এবার পানির নিচে চলতে পারে— এমন একটি পরমাণু শক্তি চালিত ড্রোন প্রস্তুত করেছে দেশটি।

নতুন এই ড্রোনটির নাম দেওয়া হয়েছে হেইল-২। ইতোমধ্যে সেটি পরীক্ষা করা হয়েছে এবং তাতে সাফল্য এসেছে বলে শনিবার এক প্রতিবেদনে উল্লেখ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে উত্তর কোরিয়ার জলসীমায় ড্রোনটি ছেড়ে দেওয়া হয়েছিল। ৭১ ঘণ্টারও বেশি সময় সেটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর পর শনিবার বিকেলের দিকে ড্রোনটি ধ্বংস করেছে সামরিক বাহিনী।

এর আগে গত ২৩ মার্চ প্রথম পানির নিচে চলতে সক্ষম ড্রোন হেইল-১ প্রস্তুত করেছিল উত্তর কোরিয়া।  হেইল-১ পরমাণু শক্তিচালিত কোনো ড্রোন নয়, তবে এটি পরমাণু বোমা বহনে সক্ষম। উত্তর কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে প্রস্তুত করা হয়েছিল ড্রোনটি।

কেসিএনএর প্রতিবেদনে  বলা হয়েছে, ‘নতুন হেইল-২ ড্রোনটি উত্তর কোরিয়র সামরিক শক্তিমত্তার অন্যতম প্রতীক।’

২০১২ সালে প্রথম পরমাণু শক্তি চালিত ড্রোন প্রস্তুত করবে বলে ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়া। তারপর প্রায় এক যুগ সময় লাগল তা বানাতে।

এর মধ্যে অবশ্য অসংখ্যবার পরীক্ষামূলকভাবে দূর-মাঝারি ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। গত দু’বছরেই অন্তত ৫০ বার পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা