গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তিমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বিশাল শান্তিমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তরা বলেন, দেশের উন্নয়ণের বিরোধিতাকারী বিএনপি-জামাত তাদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এখনও দেশবিরোধী নানামূখী তৎপরতা অব্যাহত রেখেছে।
এখন নতুন করে আবারও তাদের ষড়যন্ত্রের জাল বিস্তৃত করার চেষ্টা করছে। পাকিস্তানী মদদপুষ্ঠ জামাত-বিএনপির হাত থেকে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নির্বিঘ্ন রাখতে বঙ্গবন্ধুর সৈনিকদের আরও সচেতন হতে হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান এর সভাপতিত্বে বেলা ১১টা থেকে অনুষ্ঠিত এ শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী শাখাওয়াত হোসেন, সহ সভাপতি প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, সাংগঠনিক সম্পাদক হান্নান আজাদ, আনিছুর রহমান আনিস, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম জাহাঙ্গীর আলম, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ারুল ইসলাম প্রধান, সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খান নুন, সাবেক প্রচার সম্পাদক নূরে আলম সিদ্দিকী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হামিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রুমি, ছাত্রলীগ নেতা রাজু সরকার, শফিকুল ইসলাম হিরু প্রমূখ।
এর আগে একটি বিশাল শান্তিমিছিল শহর প্রদক্ষিণ করে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার