ভূঞাপুরে ডাক্তারকে মারপিটের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবি
টাঙ্গাইলের ভূঞাপুরে জমি সংক্রান্তের বিরোধের জেরে ডা. যুবায়ের আহমেদকে মারপিট ও লাঞ্ছিতের অভিযোগে উঠেছে ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদারের বিরুদ্ধে। দুলাল হোসেন চকদার উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় তার শাস্তির দাবিতে শনিবার (৮ এপ্রিল) বিকাল ৪ টায় গোবিন্দাসী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোবিন্দাসী ইউনিয়ন নাগরিক কমিটি ও এলাকাবাসী।
সমাবেশে অভিযোগ করে বক্তারা বলেন, চেয়ারম্যান দুলাল হোসেন চকদার ক্ষমতার প্রভাবে দেখিয়ে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের জায়গা জবর দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সে তার গরুর খামারের বর্জ্য, ইটের খোয়া, বালু ও সিমেন্ট জাহাঙ্গীর বাড়িতে ফেলছেন। এনিয়ে মিমাংসার লক্ষ্যে তার সাথে কথা বলতে গেলেই ডা. যুবায়ের ও তার ভাইয়ের উপর হামলা চালায়। এমন আচরণ কাম্য নয়। তার শাস্তির দাবি জানাচ্ছি।
গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এবং নাগরিক কমিটির সভাপতি আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে সমাবেশে অংশ নেন- নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন আকন্দ, ইউনিয়ন আওয়ামী আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ পুলিশ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
এ ব্যাপারে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদারকে একাধিকবার মোবাইল ফোনে কল করলে তিনি ফোন রিসিভ করেনি। ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত প্রকাশ, ৩ শতাংশ জায়গা নিয়ে গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদারের সাথে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলছে। গত শুক্রবার ৭ এপ্রিল জাহাঙ্গীরের ভাই ডা. যুবায়ের আহমেদ চেয়ারম্যানের সাথে কথা বলতে যান। একপর্যায়ে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাকে মারপিটসহ লাঞ্ছিত করেন। পরে থানায় একটি লিখিত অভিযোগ করেন জাহাঙ্গীর।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied