কুষ্টিয়া শহরে সাংবাদিক নাসিরের উপর মাদক কারবারীদের হামলা
কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ীয়া বাজারে গতকাল বিকেলে ইফতারের আগ মুহুর্তে দুই পক্ষের বাক বিতন্ডা এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় সাংবাদিক নাসির তার পেশাগত দায়িত্ব পালন করতে গেলে মাদক কারবারিরা তার উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় সাংবাদিক নাসিরের ব্যবহৃত ক্যামেরাটি ছিনিয়ে নেয়। নাসিরকে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সাংবাদিক নাসিরকে উদ্ধার করতে গিয়ে স্থানীয় মিলন, তমিজ, কারিবুল সহ বেশ কয়েকজন আহত হয়েছে। তারাও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবাড়ী বাজারের মুরগির ব্যবসার অন্তরালে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং আলামিন ও সালাম মুরগী জবাই করা ধারালো অস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। এই হামলায় জড়িতরা কেউ আইনের হাত থেকে রেহায় পাবে না।
ভুক্তভোগী পরিবার জানান, এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আহত সাংবাদিক নাসিরকে দেখতে ছুটে যান কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক এসএম ওয়ালিদুজ্জামান শুভ, সদস্য সাইফ উদ্দিন আল আজাদসহ সাংবাদিক নেতৃবৃন্দ। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবীতে বিবৃতি দিয়েছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied