তাইওয়ান চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার সঙ্গে জড়িত : চীনা মুখপাত্র
বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, ‘শান্তিপূর্ণ একীকরণ; এক দেশ, দুই ব্যবস্থা’ হচ্ছে দেশের একীকরণ বাস্তবায়নের সবচেয়ে ভাল পদ্ধতি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তাইওয়ান বিষয় গণতন্ত্রের বিষয় নয়, এটি চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার সঙ্গে জড়িত। তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডর অখণ্ডতা কখনওই আলাদা হয় নি। কিছু কিছু দেশ ‘গণতন্ত্রের মাধ্যমে কর্তৃত্ববাদী লড়াইয়ের’ নামে মিথ্যাচার করছে এবং গণতন্ত্রের নামে ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাকে’ সমর্থন করছে। তারা ‘তাইওয়ান বিষয় নিয়ে চীনকে চাপ প্রয়োগ ও নিয়ন্ত্রণ করার’ অপচেষ্টা করছে। তাদের এহেন আচরণ অনেক বিপজ্জনক, যা বাস্তবায়িত হবে না।
তিনি আরো বলেন, তাইওয়ানের ভবিষ্যৎ মাতৃভূমির একীকরণের সঙ্গে জড়িত; তাইওয়ানে বসবাস করা চীনা জনগণের কল্যাণ জাতিগত পুনর্জাগরণের সঙ্গে জড়িত। তাইওয়ান প্রণালীর দু'পারের ব্যবস্থা ভিন্ন, তবে তা একীকরণের পথে বাধা নয়। আর তা নিয়ে বিচ্ছিন্নতার সুযোগও নেই। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ একীকরণ; এক দেশ, দুই ব্যবস্থা’ তাইওয়ানের বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ বিবেচনা করেছে। যা একীকরণ বাস্তবায়নের পর তাইওয়ানের দীর্ঘমেয়াদী শৃঙ্খলা ও উন্নয়নের জন্য সহায়ক হবে। এটাই হলো তাইওয়ান সমস্যা সমাধানে চীনের মৌলিক নীতি এবং দেশের একত্রিকরণ বাস্তবায়নের সবচেয়ে ভালো পদ্ধতি।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।
এমএসএম / এমএসএম
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
Link Copied