শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
বেলা গড়ালেই ক্যাম্পাসে ইফতারের আমেজ
টাঙ্গাইলে এক কিশোরীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা ও নিজ বাসায় আটকে রেখে শারীরিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে রাজনৈতিকভাবে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলের ভূঞাপুরের সচেতন নাগরিক সমাজ।
সোমবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা সচেতন নারী সমাজের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল-সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভের শুরুতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে শতশত নারী-পুরুষ নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন নেতারা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে এক কিশোরীকে অন্তঃসত্ত্বা করার যে অভিযোগ উঠেছে, সে ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট ও সাজানো নাটক। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রি মহল রাজনৈতিকভাবে হেয় করার লক্ষ্যে গভীর ষড়যন্ত্র করে মিথ্যা মামলা করেছে। যারা এসব কর্মকান্ড করে যাচ্ছেন আমরা তাদের চিনি। ষড়যন্ত্রকারীদেরকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের দাবি জানাচ্ছি।
সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, রফিকুল ইসলাম রফিক, দুলাল হোসেন চকদার, দিদারুল আলম খান মাহবুব, সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার প্রমূখ।
প্রসঙ্গত প্রকাশ, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গত বুধবার ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন অন্তঃসত্ত্বা এক কিশোরী। এ নিয়ে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে ওই কিশোরী আদালতে দন্ডবিধির ২২ ধারায় জবানবন্দি দেয়।
টাঙ্গাইলের প্রভাবশালী এমপির বড় ভাইয়ের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলা হওয়ায় জেলার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক মাঠেও আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এনিয়ে বড় মনিরের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। অভিযুক্ত গোলাম কিবরিয়া বড় মনির টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ছোট মনির বড় ভাই।
এমএসএম / এমএসএম
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু