ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোর পৌরসভার এডিপি প্রকল্পের টাকা নয় ছয় ২০% আগেই উধাও


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১০-৪-২০২৩ দুপুর ৪:৩১
রাজশাহী তানোর (গ.শাখা) পৌরসভার উন্নয়নের কাজ নিয়ে চিন্তায় ভুগছেন পৌরবাসী।তানোর পৌরসভার অগ্রগতি ও ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে বরাদ্দকৃত এডিপির অর্থ ৯/৬ কারা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
 
এডিপি প্রকল্পের বরাদ্দের কাজ হিসাবে তানোর পৌরসভার আমশো গ্রামে একটি রাস্তা ও রাস্তা গাইট ওয়াল নির্মাণে নিম্ন সামগ্রী দিয়ে কাজ করানো হচ্ছে বলে এলাকাবাসী সেই কাজে বাধা দেন। পরে এলাকাবাসী তানোর পৌর মেয়র ইমরুল হক কে মুঠোফোনে বিষয় টি জানালে তিনি ঘটনাস্থলে তানোর পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার তারেক রহমানকে পাঠান।
 
ঘটনাস্থলে এসে সহকারী ইঞ্জিনিয়ার তারেক রহমান ঠিকাদার হাবিবুর রহমানের পক্ষ ও সিডিউল না দেখিয়ে প্রকাশ্য দিবালোকে এডিপি প্রকল্পের কাজে বাধা কারিদের অর্থাৎ এলাকাবাসীকে বলেন এডিবি প্রকল্পের অর্থ আগেই ২০% খরচ হয়ে যায় এবং নিজের মুখে স্বীকার করেন তানোর পৌরসভায় যে সমস্ত এডিপির কাজ হচ্ছে তা সবই নিম্নমানের হচ্ছে। প্রশ্ন হল?এই এডিপি প্রকল্পের ২০% অর্থ কোথায় গিয়েছে, তানোর পৌরসভার ১ থেকে ৯ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ঠিকাদারদের ইচ্ছায় যেমন খুশি তেমন ভাবেই এডিপি প্রকল্পের উন্নয়নের কাজ চালাচ্ছে। কোন তদারকি নেই পৌরসভা থেকে,উল্টো ঠিকাদারদের সাপোর্ট করছেন মেয়র ইমরুল হকসহ সহকারী ইঞ্জিনিয়ার তারেক রহমান এমনকি তানোর পৌরসভার স্টাফ রা ঠিকাদারদের সাথেই সঙ্গ দিচ্ছেন।
 
এলাকাবাসী বলছে,তানোর পৌর মেয়র ইমরুল হক পৌরসভার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত পৌরসভায় যে উন্নয়ন হয়েছে যেমন-নতুন রাস্তা,প্রোডাকশন ওয়াল,রাস্তা সংস্কার, ড্রেন নির্মান সহ যে সকল উন্নয়ন দেখা যাচ্ছে তা একি বারে নিম্নমানের করা হয়েছে সরোজমিনে দেখলেই তা সবাই বুঝতে পাবে। ঠিকাদার,মেয়র ও ইঞ্জিনিয়ার মিলেমিশে এডিপি প্রকল্পের বাজেটের অর্ধেক টাকা দিয়ে নিম্নমানের উন্নয়নের কাজ চালাছে তানোর পৌরসভায়।
 
এবিষয়ে তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমরুল হককে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এমন তো অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপনের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে যে উন্নয়নের বরাদ্দ তানোর পৌরসভায় দেওয়া হচ্ছে তা সঠিক ভাবে পরিচালনা করার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেছেন তানোর পৌর এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত