ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ্যে নিয়ম না মেনে গাছ কেটে সাবাড়


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১০-৪-২০২৩ দুপুর ৪:৩৩
মিরসরাই উপজেলার বন বিভাগের রিজার্ভ ফরেস্ট এরিয়ার পাশেই  আকাশ মনি বাগান কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। প্রকাশ্যে স্থানীয় বিট কর্মকর্তাদের সামনে আকাশ মনি বাগানে লুট চালিয়েছে দুর্বৃত্তরা। চোখের সামনে বাগান লুটের ঘটনায় হতাশ স্থানীয় বাসিন্দারা। এদিকে হিঙ্গুলী বিট বন বিভাগের কর্মকর্তারা বলছেন এসব গাছ আমাদের বন বিভাগের না। এই সব গাছ করেরহাট বিট এর আওতায়। আসলে আকাশ মনি গাছ গুলো কোন বিটের আওতায় এখনো ধোঁয়াশা।
 
সরেজমিনে দেখা গেছে, মিরসরাই উপজেলা হিংগুলী ইউনিয়নের ইসলাম পুর গ্রামের হুরিঙ্গা টিলা এলাকায় প্রায় ৫ হাজার কেটে সাবাড় করছে দূর্বৃত্তরা।  যদিওবা ঐখানে হিংগুলী ইউনিয়ন পরিষদ একটি সাইনবোর্ড লিখা আছে বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপন অনুপাতে খাস ও ইনিমি সম্পত্তি মালিক বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদ। এর পুর্বদিকে রয়েছে বাংলাদেশ সর্ব বৃহৎ রিজার্ভ ফরেস্ট। এখানে প্রায় প্রায় ৭-৮ বিঘা জমির আকাশ মনি বাগানের গাছ কেটে গাছের গুড়ি নিয়ে যাচ্ছে। সদ্য কেটে ফেলা গাছের গোড়াও পড়ে আছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক গাছ কাটা নেতৃত্বে থাকা লেবারেরা বলেন, গাছ গুলো ২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া কাটতেছে। আর চেয়ারম্যানের সাথে বন কর্মকর্তা ভালো সম্পর্ক থাকার কারণে গাছ গুলো কাটতেছে। এ ব্যাপারে হিঙ্গুলী বিট কর্মকর্তা মাসুদ সরকার  বলেন হুরিঙ্গা টিলা এলাকায় আকাশ মনি যে গাছ গুলো কাটতেছে এগুলো আমাদের রেঞ্জের আওতাধীন নয় এগুলো করেরহাট রেঞ্জ আওতাধীন।
 
এই বিষয়ে অভিযুক্ত হিঙ্গুলী ইউনিয়নের চেয়ারম্যান সোনা মিয়া কাছে জানতে চাইলে তিনি বলেন,  হুরিঙ্গা টিলা গাছ গুলো যার গাছ সে কাটতেছে। পরবর্তীতে তিনি আরো বলেন আমার কাছে ঐগাছ গুলো অনুমতি কাগজ পত্র আছে। কোথায় থেকে কাগজ পত্র নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন মিরসরাই রেঞ্জ থেকে কাগজ পত্র নিয়েছি।
 
এ ব্যাপারে মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহ্ মোঃ নওশাদ বলেন, ‘ আকাশ মনি গাছ গুলো আমাদের বন বিভাগের আওতায় না। এগুলো করেরহাট রেঞ্জ আওতাধীন। আর চেয়ারম্যান আমাদের রেঞ্জ থেকে হুরিঙ্গা টিলা কিভাবে অনুমতি নেয় নাই। চেয়ারম্যান গোভনিয়া বিট এখানে কিছু গাছের অনুমতি নিয়েছেন।
চট্টগ্রাম উত্তর বন-বিভাগের সহকারি বন সংরক্ষক কর্মকর্তা জামিল মোহাম্মদ খান বলেন আমি বিষয়টি অবগত ছিলাম না। যেহেতু জেনেছি আমি লোক পাঠিয়েছি বিস্তারিত জেনে ব্যবস্থা নিবো।
 
ইউনিয়ন পরিষদের  সাইনবোর্ড এর বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি দেখার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানকে ঘটনাস্থলে পাঠাবো। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান