ভূমধ্যসাগরে ভাসছে ৪০০ অভিবাসনপ্রত্যাশী, সাহায্যে এগোচ্ছে না কেউ
প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে একটি নৌকা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালি ও মাল্টার মধ্যবর্তী ভূমধ্যসাগরে ভাসছে। সাহায্য সংস্থা অ্যালার্ম ফোন এ তথ্য নিশ্চিত করেছে। অতিরিক্ত যাত্রীবোঝাই এবং বিরূপ আবহাওয়ার কারণে যেকোনো সময় ডুবে যাওয়ার শঙ্কায় রয়েছে নৌকাটি। এর আশপাশে অন্তত দুটি জাহাজ থাকলেও অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করতে নিষেধ করা হয়েছে।
ইউরোপে যেতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় বিপদে পড়া মানুষদের সহায়তা করে অ্যালার্ম ফোন। সংস্থাটি রোববার (৯ এপ্রিল) টুইটারে জানায়, লিবিয়ার তবরুক থেকে রওয়ানা হওয়া একটি নৌকা থেকে রাতে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত উদ্ধার অভিযান ঘোষণা করা হয়নি।
অ্যালার্ম ফোন বলছে, নৌকায় থাকা মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের মধ্যে কয়েকজনের জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন। নৌকায় জ্বালানির অভাব দেখা দিয়েছে এবং নিচতলায় পানি উঠে গেছে। মাঝি চলে যাওয়ায় সেটি এখন নিয়ন্ত্রণ করার মতো কেউ নেই।
নৌকাটি এখন মাল্টা ও ইতালির মধ্যকার ‘সার্চ অ্যান্ড রেসকিউ এরিয়া’ এসএআর-এ রয়েছে। দুর্গতদের জীবন বিপন্ন থাকায় সাহায্য পাঠাতে বিলম্ব না করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
এদিকে, অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি খুঁজে পাওয়ার কথা জানিয়েছে জার্মান সংস্থা সি-ওয়াচ ইন্টারন্যাশনাল৷ তারা জানায়, নৌকাটির আশপাশে দুটি জাহাজ রয়েছে। তবে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার না করতে ওই দুই জাহাজকে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু একটি জাহাজকে জ্বালানি দিয়ে নৌকাটিকে সহায়তা করতে বলেছে মাল্টা৷সংস্থাটি বলেছে, নৌকার ৪০০ আরোহী মৃত্যুমুখে রয়েছে। তাদের বাঁচাতে ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই দ্রুত ব্যবস্থা নিতে হবে।
সি-ওয়াচ ইন্টারন্যাশনাল সোমবার সিএনএন’কে জানিয়েছে, রাতের বেলা আবহাওয়া ‘খুব খারাপ’ হয়ে গিয়েছিল। দেড় মিটার (পাঁচ ফুট) পর্যন্ত ঢেউ হচ্ছিল। এনজিওটির এক মুখপাত্র বলেছেন, আরোহীর সংখ্যা ও বর্তমান আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যাওয়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
মুখপাত্র আরও বলেন, মাল্টার উদ্ধার সমন্বয় কেন্দ্রকে অবিলম্বে অভিযান শুরু করতে হবে। কিন্তু পরিবর্তে বাণিজ্যিক জাহাজগুলোকে কেবল পেট্রোল সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে, যেন নৌকাটি নিজেই ইতালির দিকে যেতে পারে, যা খুবই বিপজ্জনক।
ইতালীয় কোস্ট গার্ড বলেছে, তাদের কাছে নৌকাটি সম্পর্কে দেওয়ার মতো কোনও তথ্য নেই। তবে গত ২৪ ঘণ্টায় সিসিলিয়ান দ্বীপ ল্যাম্পেডুসায় হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছে বলে জানিয়েছে তারা।
এমএসএম / এমএসএম
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত