ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শাহজালালে কোটি টাকার পরিত্যক্ত সোনা উদ্ধার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১১-৪-২০২৩ দুপুর ১০:২৪

রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

সোমবার ( ১০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। 

তিনি জানান, আজ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ০৫ নং বেল্টের উত্তর পাশে ফ্রি টেলিফোন বুথের পার্শ্ববর্তী লাল রঙ এর প্লাস্টিকের ডাস্টবিন ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি দন্ড সদৃশ্য সন্দেহজনক বস্তু পাওয়া যায়।  এরপর সকল সংস্থার উপস্থিতিতে মোড়ানো দুটি বস্তুর ভেতর থেকে লুকানো অবস্থায় ১০টি সোনার বার (১১৬ গ্রাম করে প্রতিটি বার) পাওয়া যায়।  যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। 

জিয়াউল হক আরও জানান, উদ্ধার সোনার বারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাস্টমসের গুদামে জমা প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী