তানোরে মৃত শিক্ষকের অবসর ভাতা উত্তোলনের চেষ্টায় ২য় স্ত্রী বিভিন্ন দপ্তরে অভিযোগ
রাজশাহীর তানোর উপজেলার মোহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃত এনামুল হকের অবসর কালীন ভাতা অন্য ওয়ারিশদের ফাঁকি দিয়ে উত্তোলনের চেষ্টা করছেন ২য় স্ত্রী লাইলি বেগম। এঘটনায় মৃত শিক্ষক এনামুল হকের বড় পুত্র সোহানুল হক পারভেজ বাদি হয়ে তানোর থানায় এবং জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার,পাঁচান্দর ইউপি চেয়ারম্যান সোনালী ব্যাংক ম্যানেজারসহ বিভিন্ন দপ্তরে আজ ১১ এপ্রিল একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার মোহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক চাকুরীরত অবস্থায় ১ স্ত্রী ২ কন্যা ও ২ পুত্র সন্তান রেখে গত ১২ এপ্রিল ২০২০ সালে মৃত্যু বরণ করেন। এ অবস্থায় মৃত শিক্ষক এনামুল হকের হিসাব নাম্বারটি বন্ধ করে তার ছোট স্ত্রী লাইলি বেগম তার নিজ স্বার্থ হাসিলের জন্য অন্য ওয়ারিশদের ফাঁকি দিতে নিজের নামে একটি হিসাব খুলেন যাহার নাম্বার( ৪৬২৩৫০১০২৪০৮১)। মৃত শিক্ষক এনামুল হকের কল্যান ভাতার টাকা ছোট স্ত্রীর নামীয় হিসাব নাম্বারে আসলে তা ব্যাংক কর্তৃপক্ষ ওই কল্যান ভাতার টাকা মৃত শিক্ষক এনামুল হকের লোন পরিশোধ করে সমন্নয় করেন।
বর্তমানে মৃত শিক্ষক এনামুল হকের অবসর কালীন প্রায় সম্ভাব্য ৩০ লাখ টাকা ছোট স্ত্রী লাইলী বেগমের হিসাব নাম্বারেই আসবে। মৃত শিক্ষক এনামুল হকের অবসর কালীন ভাতার টাকা তার স্ত্রী একাই আত্নসাতের চেষ্টা করছে। এনিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বসে মৃত এনামুল হকের ঋণ পরিশোধ করে যে টাকা আসবে তা ওয়াশিসগনের মধ্যে ভাগ বন্টন করার প্রতিশ্রুতি ও যৌথ একাউন্ট করার কথা থাকলেও তিনি নিজ নামে একাউন্ট করেন, সকল বিচারকগন সামনে সহি স্বাক্ষর করেন কিন্তু এখন তিনি নিঃস্বার্থে টাকা আত্মসাৎ পরিকল্পনা করছেন।
এঅবস্থায় মৃত শিক্ষক এনামুল হকের অবসর কালীন ভাতার টাকা সকল ওয়ারিশগনের মধ্যে অংশ মোতাবেক বন্টন করা আবশ্যক। বিধায় বিষয়টি সৃষ্ঠ সমাধানের জন্য মৃত শিক্ষক এনামুল হকের বড় পুত্র তানোর থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে মৃত শিক্ষক এনামুল হকের ছোট স্ত্রী লাইলি বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার নামে নোমিনী করা আছে তাই অবসর কালীন ভাতার টাকা আমিই একাই পাবো এখানে কারো কোন কিছু করার নাই বলে দমভক্তি প্রকাশ করেন ।
এ বিষয়ে মৃত শিক্ষক এনামুল হকের বড় পুত্র সোহানুল হক পারভেজ বলেন, ওয়ারিশগনের মধ্য যেন অবসর কালীন ভাতার টাকা সুষ্ঠ ভাবে বন্টন করা হয় না হলে মৃত এনামুল মাষ্টারের বাড়ি জব্দ করা হোক এর জন্য তিনি উর্ধ্বতন কর্তপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এটি শিক্ষা অফিসার ও ব্যাংক কর্মকর্তাদের বিষয় আমি অভিযোগ পেয়েছি তদন্এত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied