ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

জান্নাতুল ফেরদৌস, নারী উদ্যোক্তা 

অনলাইনে বিজনেস কিভাবে বাড়াবেন 


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১-৪-২০২৩ দুপুর ২:৩৯

ইন্টারনেট ব্যবহার করে পণ্য ক্রয়-বিক্রয় অর্থ লেনদেন ও ডাটা আদান প্রদান ই হচ্ছে ই কমার্স বা ই- বাণিজ্য।

ই-কমার্স ব্যবসা পরিকল্পনা
যে কোন ব্যবসা শুরুর আগে অবশ্যই সে সম্পর্কে সঠিক ধারণা থাকা অতি জরুরি।আমি কোন ব্যবসা করব সে সম্পর্কে আমাকে অবশ্যই একটা সুন্দর পরিকল্পনা করে নিতে হবে। এবং আমি যে যে পন্য নিয়ে ব্যবসা পরিচালনা করব সে সম্পর্কে আমার ধারণা সুস্পষ্ট হতে হবে।

সঠিক পণ্য নির্বাচন
ই-কমার্স ব্যবসার জন্য পণ্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি কোন পণ্য নিয়ে কাজ করবেন সেটি আপনার নিজেকেই ঠিক করতে হবে।যে পণ্যগুলো সম্পর্কে আপনি অনেক ভাল বুঝেন সেসব পণ্য নিয়েই আপনার কাজ করা উচিত।ই-কমার্স বিজনেস এর জন্য এরকম পণ্য নির্বাচন করতে হবে যা মানুষের সাথে নিত্যদিন সম্পৃক্ত।

আপনার নির্বাচিত পণ্যের উৎস
আপনি যে পণ্য নিয়ে কাজ শুরু করতে চান সে পণ্যের উৎস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং কিভাবে সে পণ্য আপনি হাতে পাবেন এবং আপনি কিভাবে সেটা ক্রেতার কাছে পৌঁছে দেবেন সে ব্যাপারে আপনার একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। আপনি যদি আপনার পণ্য সরবরাহ সঠিকভাবে ক্রেতার কাছে করতে না পারেন পরবর্তী সময়ে সেই ক্রেতা আর আপনার এখানে অর্ডার করবেন না তাই পণ্য নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

বাজার বিশ্লেষণ ও পণ্যের গুণগত মান
চাহিদার সঙ্গে সম্পর্ক রেখে সব সময় কাজ করা উচিত যে পণ্যগুলো চাহিদা বাজারে বেশি সে পণ্্যরে দিকে নজর দিয়ে কাজ করতে হবে এছাড়া নতুন নতুন প্রোডাক্ট নিয়েও কাজ করা যেতে পারে অবশ্যই সেটা ক্রেতাদের দৃষ্টিতে আকর্ষণীয় হতে হবে এবং মানুষের চাহিদার দিকে লক্ষ রাখতে হবে।যেমন দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত খাবার পোশাক এবং হাতে তৈরি গহনা প্রসাধনী ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে কাজ করা যেতে পারে। একটা সফল ব্যবসা নির্ভর করে ব্যবসার পণ্য তার গুণগত মান ও সেবার উপর। অবশ্যই খেয়াল রাখতে হবে ক্রেতাকে আমি যে পণ্যটি সরবরাহ করছি সেটির গুণগতমান কেমন এবং ক্রেতা যে পণ্যটি অর্ডার করেছিল সেই সঠিক পণ্যটি আমি ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছি কিনা।
 

লেখক: স্বত্তাধিকারি, জান্নাত কিচেন

Sunny / Sunny

কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিডস টাইমে টেরাকোটা শিল্প প্রদর্শনী ও সনদ প্রদান

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশের প্রথম জাতীয় এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নের যাত্রা শুরু

এনআরবিসি ব্যাংকের নেতৃত্বে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়াতে অপো নিয়ে এলো শ্যুট অ্যান্ড উইনের আকর্ষণীয় অফার

বগুড়ায় স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা বিষয়ক ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত

ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

আইপিডিসি ফাইন্যান্স ও ক্র্যাবের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ

ডিএনসিসির উন্নয়ন কার্যক্রম নগরবাসীকে সাথে নিয়ে অব্যাহত রাখা হবে: প্রশাসক শফিকুল ইসলাম

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি