প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ বস্ত্র বিতরণ করলেন এমপি হাবিব হাসান
অসহায় দুস্থদের মাঝে ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা- ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। তিনি আজ রাজধানীর উত্তর খান এলাকার ৪৪ ও ৪৫ নং ওয়ার্ডে প্রায় ৫ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিলি করেন।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মঙ্গলবার সকালে উত্তরার ৪৫ ও ৪৬ ওয়ার্ডে পৃথক দুটি অনুষ্ঠানে এ উপহার সামগ্রী বিলি করেন এমপি হাবিব হাসান। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন ও জাহিদুল মোল্লাসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের পদ প্রত্যাশী বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হাবিব হাসান বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ইচ্ছে অনুযায়ী আমরা সাধ্যমতো সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। আমাদের নেত্রীর কথা হচ্ছে মানুষের মৌলিক অধিকার অন্য, বস্ত্র ও বাসস্থানের অভাবে কেহ থাকবে না। ইতোমধ্যে আমাদের সরকার গরীব মানুষের পাশে আছে। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে গত ২০ বছর যাবত আমি সামর্থ্য অনুযায়ী এ এলাকার মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।
এর আগে পবিত্র রোজার মাসে আরো প্রায় ৮ হাজার মানুষকে রোজার খাদ্য উপহার হিসেবে দেন। এছাড়া ঈদের আগে আরো প্রায় ২০ হাজার মানুষকে উপহার দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন স্থানীয় এ সাংসদ।
এমএসএম / এমএসএম
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত
ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক
ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ
টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত