তাড়াশে এমপি আজিজের খাবার বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে ‘কোভিড ১৯’-এর কারণে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ছিন্নমূল, ভিক্ষুক ও অসহায়, রিকসা-ভ্যানচালক, খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) দুপুরে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ গেটে দ্বিতীয় দিনের মতো এ খাদ্য বিতরণ করা হয়। মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণা দেয়ায় মানুষ যখন কর্মহীন হয়ে অসহায় জীবনযাপন করছেন ঠিক তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার উপহার হিসেবে এসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরেও এখানে ২০০ জনকে এ খাদ্য দেয়া হয়।
দ্বিতীয় দিনের রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, তাড়াশ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, বঙ্গবন্ধু জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, সাবেক ছাত্রনেতা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইবুর রহমান রাজন, সেক্রেটারি সিরাজুর ইসলাম ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এমপির প্রতিনিধি ও বঙ্গবন্ধু জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার বলেন, যতদিন লকডাউন থাকবে ততদিন এই আসনের ৬০০ জন মানুষকে একবেলা রান্না করা খাবার সরবরাহ করা হবে। চাহিদা বেশি হলে আরো বেশি খাবারের ব্যবস্থা করা হবে।
এমএসএম / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ