উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
কুড়িগ্রামের উলিপুরে ফাঁসিতে ঝুঁলে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে সাদুল্ল্যাপুর নিরাশিরপাড় রেলওয়ে ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের শ্রীবল্লভ কবিরাজপাড়া এলাকার কেতাব উদ্দিনের ছেলে সাহাবুদ্দিন (৬৫) কয়েক বছর থেকে মানুষিক রোগে ভুগছিলেন। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা থেকে সাহাবুদ্দিন নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন তার সন্ধান করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দক্ষিনে নিরাশিরপাড় রেলওয়ে ব্রিজের নিচে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পরিবার ও থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি রেলপথে হওয়ায় লালমনিরহাট রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে লালমনিরহাট রেলওয়ে পুলিশ এসে স্থানীয় লোকজনের সহায়তায় ঝুলন্ত লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এলাকাবাসী ও পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ লাশ পারিবারের কাছে হস্তান্তর করেন।
নিহতের ভাই হায়দার আলী ও মা সাহেরা বেগম বলেন, সাহাবুদ্দিন দীর্ঘদিন থেকে মানুষিক রোগে ভুগছিলেন। কখনো বাড়িতে আবার কখনো শ্বশুর বাড়ি লালমনিরহাটে থাকতেন। সোমবার সন্ধ্যার পর নিজ বাড়ি থেকে বেড়িয়ে তিনি আর ফিরে আসেনি। পরিবারের লোকজন তার খোঁজ সন্ধান করে ব্যর্থ হন। মঙ্গলবার এলাকাবাসী রেলব্রিজের নিচে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন। নিহত শাহাবুদ্দিনের ১ ছেলে ও ২ কন্যা সন্তান রয়েছে।
তবকপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, তার মাথায় সমস্যা ছিল। সে কারনে আত্মহত্যা করতে পারেন বলে ধারনা করা হচ্ছে। লালমনিরহাট রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ফেরদৌস আলী বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, ঘটনাটি রেলের জায়গায় ঘটেছে, বিষয়টি তারা দেখবেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি