কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় সরকারি কর্মচারী আহত
লালমনিরহাটের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধেও প্রতিপক্ষের হামলায় মোরশিদুল হক নামে এক সরকারি কর্মচারীর উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীদের লাঠির আঘাতে আহত হন তিনি। এ ঘটনায় জীবন রক্ষাসহ হামলাকারীদের বিরুদ্ধে উপর্যুক্ত শাস্তি কামনা করে থানায় একটি এজাহার দায়ের করেছেন তিনি ।
আহত মোরশিদুল হক উপজেলার উত্তর দলগ্রাম বরন্তর এলাকার আব্দুস সামদের ছেলে। গতকাল মঙ্গলবার (১০ এপ্রিল) রাত ১১ টার দিকে দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের খালেক সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
এজাহার সুত্রে জানা গেছে, আহত মোরশিদুল হক পরিবার পরিকল্পনা বিভাগ, কালীগঞ্জ, লালমনিরহাট—এ পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে কর্মরত এবং সেই সাথে এলাকার সামাজিক ও শিক্ষা কার্যক্রমের সাথে দীর্ঘদিন হইতে সম্পৃক্ত এবং স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পদ পদবী নিয়ে স্থানীয় মোজহারুল গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে পূর্বপরিকল্পিতভাবে গতকাল কালভৈরব বাজারে মোজহারুল ,মাজেদুল, মোখলেছার এবং নায়েব আলীসহ অজ্ঞাতনামা আরো১০—১২ জন মোরশিদুলের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। এতে গুরুত্বর আহত হয়ে মাটিতে পরে যায় মোরশিদুল । এসময় ২,৫০,০০০/—(দু্ই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং ওয়ান প্লাস একটি মোবাইল ফোন বাহির করে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান হামলাকারীরা। তার চিৎকারে বাজারে থাকা আল—আমিন দুলু ,বিপ্লব,, করমত, সুজন, আরিফুল ,লিটন,বক্তারসহ আরো বেশ কয়েকজন মোরশিদুলকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করান। যাহার ভর্তি রেজিঃ নং—৩৬৫৬/৪০ কেবিন নং—০৩।
এ বিষয় মোরশিদুল হক বলেন, প্রকাশ্যে ভরা বাজারে মোজহারুলসহ সকল হামলাকারীরা দলবদ্ধ হয়ে আমাকে মাজেদুলের হুকুমে এলোপাতারি মার ডাং করে আড়াই লক্ষ টাকা এবং আমার ব্যবহারকৃত ওয়ান প্লাস ফোনটি কেড়ে নেয় এবং বলে হামলার ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে কিংবা মামলা করলে তোকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে । আমার জীবনের নিরাপত্তা সহ সকল দিক বিবেচনা করে হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
এ বিষয় জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত হামলাকারীদের গ্রেফতার করা হবে।
এমএসএম / এমএসএম
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ
ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা
সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯
Link Copied