দরিদ্র মানুষের খাদ্য বান্ধব চাল পাচ্ছেন বৃত্তবানরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অসহায় দরিদ্র মানুষের মাঝে ১৫টাকার ফেয়ারপ্রাইজের খাদ্য বান্ধব চাল পাচ্ছেন বৃত্তবান পরিবারের ব্যক্তিরা। আর দু’বেলা দুমুঠো পেট ভরে ভাত খেতে পাচ্ছেন না অসহায় দরিদ্র গরিব মানুষেরা।
বর্তমান দেশের তৃণমূল নিপীড়িত জনগণের কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটি কোটি টাকার ভুর্তুকি দিয়ে মিলারদের কাছে থেকে চাল কিনে সেই চাল মাত্র ১৫টাকা কেজি দরে কার্ডের মাধ্যমে ৫০ লাখ গরিব মানুষের মাঝে বিতরণ করছেন। অথচ প্রধানমন্ত্রীর এমন মহত উদ্যোগ কে প্রশ্নবৃদ্ধ করতে একশ্রেণীর চালের ডিলার ও ইউপি চেয়ারম্যানবৃন্দ নিজেদের ইচ্ছে মতো ব্যাক্তিগত বিত্তশালীদের এ ১৫ টাকা কেজি চালের কার্ড দিয়েছেন।
যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দূর্দিনে কোটি কোটি টাকা ভূর্তুকি দিয়ে চাল কিনে অসহায় দরিদ্র মানুষের মাঝে দিচ্ছেন, সেখানে ডিলাররা নিজের ইচ্ছে মতো প্রকৃত গরিব অসহায় মানুষের মাঝে না দিয়ে সমাজের প্রভাবশালী বৃত্তবান পরিবারের মাঝে দিচ্ছেন। যার ফলে অসহায় দরিদ্র মানুষের মাঝে দেখা দিয়েছে চাঁপা ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। এতে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মহত উদ্যোগ জনসাধারণের কাছে ভেস্তে যাচ্ছে, সেই সাথে নষ্ট হচ্ছে আওয়ামী লীগ সরকারের সুনাম।
আজ সকালে উপজেলার সরনজাই ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা যায়, গরিব মানুষের চাল মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে বৃত্তবান ব্যক্তিরা।উপস্থিত স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা গেছে, সরনজাই ইউপির মন্ডলপাড়া গ্রামের তমির সরদারের ছেলে আমিনুল সরদার একজন স্বয়ং সম্পূর্ণ ব্যক্তি হয়েও নিচ্ছেন খাদ্য বান্ধবের ১৫টাকা কেজির চাল। তবে চাল নিতে তিনি কখনো নিজে আসেনা, তার নাতি বা মানুষের মাধ্যমে টাকা ও কার্ড পাঠিয়ে তোলেন অসহায় দরিদ্র মানুষের মাঝে দেয়া ১৫ টাকা কেজির চাল। তার কার্ড নম্বর ১১৫। এরকম একই ইউপির শরিফুল ইসলাম নামের আরেক জন ব্যক্তি তিনিও নিজে না এসে তার ভাতিজার মারফতে তোলেন ১৫টাকা কেজির চাল।
এবিষয়ে ফেয়ার প্রাইজের খাদ্য বান্ধব একাধিক চাল ডিলারদের সাথে কথা বলা হলে তারা জানান, এসব চালের কার্ড প্রকৃত অসহায় দরিদ্র মানুষের জন্য, কিন্ত চেয়ারম্যানরা তা না করে তাদের ব্যক্তিগত মানুষকে দিয়েছে। সেজন্য উপকার ভোগীর কার্ড থাকায় বাধ্য হয়ে বৃত্তবান ব্যক্তিদের চাল দিতে হচ্ছে।কার্ডের অনিয়ম নিয়ে সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের সাথে কথা বলা হলে তিনি বলেন, আমাদের ভোট করতে হয়, সেই জন্য কিছু কিছু ব্যক্তিদের কার্ড দিতে হয় বলে এড়িয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, এমন বিষয়ে তার জানা নেই, যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied