শেরপুরে পহেলা বৈশাখ উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদে বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে শেরপুর উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করেন। উপজেলা রিসোর্স সেন্টারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বাংলা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয়।
সোমবার ১২টায় শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা।
সভায় বক্তরা বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে বাঙালি অধ্যুষিত জনপদে সার্বজনীন এ উৎসবটি পালিত হয়ে আসছে। দেশে ১৪১৭ বঙ্গাব্দ থেকে বাংলা নববর্ষ জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষ্যে অনুষ্ঠিত হবে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া শিশু কিশোরদের জন্য রচনা প্রতিযোগিতাসহ বাঙালী সংস্কৃতির নানা আয়োজন থাকছে বলে জানান ইউ এন ও সানজিদা সুলতানা।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied