বাউফলে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা, বিচার না পেলে আত্মহত্যার হুমকি তরুণীর
পটুয়াখালীর বাউফলে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ ও তরুণীর বিয়ের দাবিতে মারধর করার ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে অভিযুক্ত ধর্ষকের চাচা ইউপি সদস্য মো. শাহজাহান গাজীসহ একটি প্রভাবশালী মহল। টাকার বিনিময়ে দফারফা করার প্রস্তাবও দিচ্ছেন তরুণীর পরিবারকে।
বুধবার (২৮ জুলাই) বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণী এমন অভিযোগ করে বলেন, ইউপি সদস্য শাহজাহান গাজীর ভাইয়ের ছেলে মো. রাব্বী গাজীর সাথে আমার তিন বছরের প্রেমের সম্পর্ক। এ সম্পর্ককে পুঁজি করে রাব্বী আমাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। আমাকে বিয়ে করবে বলেও প্রতিশ্রুতি দেয়। হঠাৎ করে বিয়ে করতে অস্বীকৃতি জানালে আমি গত ২৩ জুলাই ইউপি সদস্য শাহাজান গাজী ও রাব্বীর পরিবারের কাছে বিয়ের দাবি নিয়ে যাই। তখন তারা আমাকে মারধর করে। পরে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ওই তরুণী আরো বলেন, ওদের অনেক টাকা। টাকা দিয়ে সব করতে পারবে। যদি ধর্ষণের বিচার না পাই তাহলে আমি আত্মহত্যা করব।
অভিযুক্ত রাব্বী গাজী উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামের মো. কাসেম গাজীর ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য শাহজাহান গাজীর ভাইপো।
গত ২৩ জুলাই ওই তরুণী বিয়ের দাবি নিয়ে রাব্বীর পরিবারের কাছে গেলে তাকে বেধড়ক মারধর করে আহত করা হয়। বিষয়টি ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে পুলিশ তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বাউফল থানায় ওই তরুণী বাদী হয়ে অভিযুক্ত মো. রাব্বী গাজী, তার পিতা মো. কাসেম গাজী ও ভাইকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
ওই তরুণীর মা জানান, ঘটনার পর থেকেই একটা প্রভাবশালী মহল হুমকি দিয়ে আসছে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে টাকার অফার করা হচ্ছে। ওই তরুণীর বাবা জানান, মেম্বার শাহজাহান গাজীর ছেলে মো. সুমন গাজী, ভাই আফজাল গাজী বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্য আছি। আমি প্রায় সময়ই আত্মগোপনে থাকি। যে কোনো সময় আমার ওপর হামলা হতে পারে। তাদের টাকা ও ক্ষমতা আছে। আমাদের কিছু নেই।
অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য শাহজাহান গাজী জানান, দারোগা নাসির হোসেন এসেছিলেন। আমি তাকে বলেছি, আমার ভাতিজা রাব্বী যদি অপরাধ করে থাকে তাহলে ওই তরুণীর সাথে ওর বিয়ে হবে। আর যদি রাব্বী বিয়ে না করে তাহলে আইন অনুযায়ী ওর শাস্তি হবে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। হুমকির বিষয়ে বাদীপক্ষ জানালে ব্যবস্থা নেব।
এমএসএম / জামান
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
Link Copied