উপকূলীয় অঞ্চলে মাটি ও বালু কাটার দায়ে জেল ও জরিমানা
চট্টগ্রামের মিরসরাই উপজেলাধীন মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের অন্তর্গত নিলক্ষীরচর নামক এলাকায় বনাঞ্চলের মাটি কেটে অন্যত্র বিক্রি ও পুকুর খনন এবং বেজা উপকূল ঘেষে অবৈধভাবে ড্রেজার মেশিনের সাহায্যে বালি উত্তোলন চলে আসছিলো। মঙ্গলবার(১১ এপ্রিল) মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মিজানুর রহমান।
এসময় নিলক্ষীরচর এলাকায় বনাঞ্চলে এক্সকেভেটর এর সাহায্যে মাটি কাটার সময় হাতেনাতে বিমল চন্দ্র দাশ , নাছির শেখ(৪২), মোঃ আব্দুল হক(৪৩), মোঃ রিয়াদ হোসেন(২০), এবং মোঃ আরিফ(২১) নামক চারজনকে হাতেনাতে আটক করা হয়।
এসময় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এবং আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় কোস্ট গার্ড এবং আনসার বাহিনী সহযোগিতা করেন।
সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান মিরসরাইয়ের উপকূলীয় বনাঞ্চলে অবৈধভাবে মাটি কাটা এবং বালি উত্তোলনের দায়ে ৫ জন কে সাজাসহ জরিমানা করা হয় । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি অবগত করেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied