ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

চসিকের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-৪-২০২৩ দুপুর ৩:৪৬

নগরের আকবরশাহ এলাকায় পাহাড় ধসে শ্রমিক নিহত হওয়ার ছয়দিন পর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ওয়ার্ড কাউন্সিলর ও  তিন প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে নগরের আকবর শাহ থানায় এই মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাছান আহম্মদ। মামলায় আসামিরা হলেন- সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, নির্বাহী প্রকৌশলী ও উপ-প্রকল্প পরিচালক জসিম উদ্দিন, সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়ালি আহমেদ, ঠিকাদারি প্রতিষ্ঠান এবি হক ব্রাদার্সের ওমর ফারুক ও তাকিয়া বেগম, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইসমাইল।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এবি হক ব্রাদার্সের সঙ্গে চসিক আকবরশাহ থানার উত্তর পাহাড়তলী এলাকায় রাস্তা নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়। প্রকল্প পরিচালনাকালে কোনও পাহাড় কাটা হবে কি-না, কাটলে কি পরিমাণ কাটা হবে, পাহাড় কাটার সময় ভূমিধ্বস রোধে কোনও গাইডওয়াল কিংবা রিটেনশন ওয়াল নির্মাণ করা হবে কি-না এ সম্পর্কে সংশ্লিষ্ট কোনও দপ্তরকে জানানো হয়নি এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পাহাড় কেটে রাস্তা নির্মাণ করে অভিযুক্তরা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে অপরাধ করেছেন। গত শুক্রবার বিকালে আকবর শাহ এলাকার বেলতলী ঘোনায় এডিবির অর্থ সহায়তায় চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত একটি প্রকল্পের অংশ হিসেবে রাস্তা নির্মাণের সাথে রিটেইনিং ওয়াল তোলার সময় পাহাড়ের মাটি ধসে এক শ্রমিক নিহত ও তিনজন আহত হন। এঘটনায় নিহত শ্রমিক মুজিবুর রহমান খোকার স্ত্রী বাদী হয়ে আকবর শাহ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। এ মামলার তিনদিন পর পরিবেশ অধিদপ্তর আরেকটি মামলা করলো। 
মামলার বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের একজন কর্মকর্তা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করবে পরিবেশ অধিদপ্তর।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ