ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান মোহাম্মদ সোহায়েল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-৪-২০২৩ দুপুর ৪:৪৪

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নতুন চেয়ারম্যান হিসেবে রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েলকে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে, তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের (পাবক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানকে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে। রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় ১ জানুয়ারি, ১৯৮৮ সালে কমিশন লাভ করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি নৌবাহিনীর জাহাজ, ঘাঁটি ও সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অত্যন্ত কৃতিত্বের সাথে অংশগ্রহণ করে নৌবাহিনীর এনইউপি পদক লাভ করেন। সততার সঙ্গে অসামান্য সেবা ও অবদান রাখায় রাষ্ট্রীয় শুদ্ধাচার পদক ও নৌ প্রদানের প্রশংসা পদক অর্জন করেন মোহাম্মদ সোহায়েল। তনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের ফ্যাকালটি (ডাইরেক্টিং স্টাফ ও সিনিয়র ইন্সট্রাক্টর) হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। 
রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল এলিট ফোর্স র‌্যাবের সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। র‌্যাবের সদর দপ্তরে দায়িত্ব পালনকালে জাতীয় গণমাধ্যমে বেশ প্রাণবন্ত ছিলেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যাপক অবদান রাখেন। তার অসামান্য অবদানের জন্য তাকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ভূষিত করা হয়। এছাড়া মোহাম্মদ সোহায়েল ডিজিএফআই সদর দপ্তরে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) ও অভ্যন্তরীণ বিষয়ক ব্যুরোতে (আইএবি) কর্নেল জিএস হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার