চট্টগ্রামে জমে উঠেছে ঈদ বস্ত্র মেলা
চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা পুরানো সিটি কর্পোরেশন মাঠে মাসব্যাপী চলছে ঈদ বস্ত্র মেলা। মেলায় ক্রেতারা বাইরের দোকান ও মার্কেট থেকে প্রতিটি আইটেম তুলনামূলকভাবে কম দামে কিনতে পারায় খুশি । উক্ত মেলায় চট্টগ্রাম নগরীর পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে নারী পুরুষ ক্রেতারা নিয়মিত ভিড় করতে দেখা গেছে। ১ম রমজান থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিয়ে প্রথম বারের মত চট্টগ্রামের কাপড়ের বাণিজ্যিক কেন্দ্র টেরীবাজারের পাশে এ মেলার আয়োজন করেন। মেলায় বিশাল বিশাল ২৬টি স্টল ছাড়া ছোট ছোট বহু স্টলের মধ্যে নারী পুরুষের কাপড়, জুতো, কসমেটিক, খাদ্যের দোকান, খেলনা, ঐতিহ্যবাহী বিভিন্ন কুটির শিল্পের নির্মাণকৃত বিভিন্ন আইটেম স্থান পেয়েছে। মেলার উদ্যোক্তাদের মধ্যে রয়েছে হাজী নুরুল ইসলাম, মো. রায়হান, শাহ আলম, মিলন দে সহ অনেকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, স্থানীয় কাউন্সিলর শৈবাল দাস সুমন, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিরাই সার্বিক সহযোগিতা করেন। মেলায় মনজুরা খাতুন নামের এক ক্রেতা জানান, মেলায় আমরা এসেছি, খবর পেয়ে প্রতিটি আইটেমের দাম বাইরের মার্কেট ও দোকান থেকে কম, এখান থেকে ঈদের কেনা কাটা করবেন বলে জানিয়ে বলেন, আমি এখন সামান্য কিছু কেনা কাটা করলেও পরে স্বপরিবারের সবার জন্য কেনা কাট করব। এক স্টলের মালিক বুবলী আকতার জানান,এখনো আমরা স্টল নিয়ে মূলত ব্যবসা করার চেয়ে নারী সমাজকে কুটির শিল্প ও হস্তশিল্পের প্রতি উৎসাহিত করতে আমরা কাজ করে যাচ্ছি। এ মেলায় অনেক নারীরা স্টল নিয়েছে, এটা আমাদের সফলতা, মেলায় বেচা বিক্রিতে তিনি সন্তোষ্ট বলে জানান। মেলা কমিটির চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম জানান, আমরা কম বেশি বিভিন্ন জায়গায় মেলায় অংশ নিই,চট্টগ্রামের এ মেলাটা এখানে প্রথমবারের মত হওয়ায় এবং প্রচার প্রচারণা কম হওয়ায় যেভাবে জমার কথা সেভাবে জমেনি। সিটির জিরো পয়েন্টে মেলা বসেছে সে হিসেবে মেলায় ক্রেতা কম বলে দাবি করেন। ঈদের আগে মেলায় বেচা বিক্রি আর বাড়বে বলে আশাবাদী।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিরর রুমকি সেনগুপ্ত বলেন, সিটি কর্পোরেশনের মাঠে ঈদ বস্ত্র মেলাটি পরীক্ষামূলক প্রথমবার বসানো হয়েছে। মেলার শেষ হলে সফলতা কতটুকু বলা যাবে। যেহেতু ঈদের দিন এখনো বাকী ঈদের আগের দিন পর্যন্ত মেলার সার্বিক বিষয়ে চিন্তা করা কঠিন বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন