পলাশবাড়ীতে ইউপি সদস্যদের উপর হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য মোরশেদ আলম ও সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ আতোয়ারা বেগমকে হত্যার উদ্দেশ্যে হামলা ও শ্লীলতাহানীর অভিযোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ এপ্রিল দুপুরে ৬নং বেতকাপা ইউপি সদস্যদের আয়োজনে মাঠেরহাট ইউপি পরিষদের সামনে রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আহত ইউপি সদস্য মোরশেদ আলমের পিতা সাবেক ইউপি সদস্য মোসলেম মিয়া, ইউপি সদস্য সোহেল রানা, ময়নুল ইসলাম, বাদশা মিয়া, আবু তাহের, আবদুল মালেক ও সংরক্ষিত সদস্য রওশন আরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন,পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউপি চেয়ারম্যান একাধিক চুরি, ডাকাতি, হত্যা সহ অসংখ্য মামলার আসামী মোস্তাফিজুর রহমান মোস্তা চেয়ারম্যানের ব্যাপক দূর্নীতি ও অনিয়মের কারনে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অত্র ইউনিয়ন পরিষদের ৯ জন ওয়ার্ড সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাব আনয়ন করেন। এরই জের ধরে ১১ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টার দিকে মোস্তাফিজুর রহমান মোস্তা চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক অত্র ইউনিয়নের ওয়ার্ড সদস্য মোরশেদ আলম ও সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ আতোয়ারা বেগমের উপর হামলা ও শ্লীলতাহানী ঘটায়।
বক্তারা উক্ত চেয়ারম্যানের এহেন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দুর্নীতিবাজ চেয়ারম্যান সহ হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। তা না হলে তারা বৃহত্তর আন্দোলন যাবে বলে মানববন্ধনে ঘোষণা দেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied