ঈদ উপলক্ষ্যে বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধে তৎপর এপিবিএন
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার ( ১২ এপ্রিল) দিনভর বিশেষ অভিযানে ৯৭৩ গ্রাম সোনা,১০৪টি মোবাইল,৫০ কার্টন সিগারেট,৩৫ কেজি বিউটি ক্রিম,২টি ল্যাপটপ এবং ৬০০ গ্রাম লিকার আটক করেছে এপিবিএন। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি আরও জানান, যাত্রী ইসমাইল হোসেন, জাকের উল্লাহ, নজরুল ইসলাম, মোহাম্মদ ফোরকান, আব্দুল্লাহ আল ফারুক, জাহিদুল ইসলাম নয়ন, মোহাম্মদ হোসেন, হেলাল উদ্দিন, আবু সুফিয়ান, মোহাম্মদ হাসান মাহমুদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ আয়াত উল্লাহ, মোঃ আমরান হোসেনের কাছ থেকে এই সামগ্রীগুলো আটক করা হয়। দুবাই, সৌদি এবং ওমান থেকে আশা এসব যাত্রীরা শুল্ককর ফাঁকি দিয়ে পণ্যগুলো কাস্টমসের গ্রীণ চ্যানেল অতিক্রম করার পর আটক করা হয়েছে। আটককৃত সামগ্রীর বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। যা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন এপিবিএন এবং এর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
জিয়াউল হক আরও জানান, ঈদ উপলক্ষ্যে একটি চক্র সক্রিয় হয়েছে এবং তথ্যের ভিত্তিতে আমাদের অভিযান এখন থেকে চলমান থাকবে। আমরা সবসময় তৎপর তবে ঈদের আগে কোন চক্র যেন অবৈধ সুবিধা নিতে না পারে সেজন্য আমাদের কার্যক্রম আরও বেশি জোরদার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার