দাগনভূঞায় স্কুল পড়ুয়া শিক্ষার্থী ছাড়া অভিভাবক সদস্য হেলাল উদ্দিন
সদ্য এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ বানিজ্য নিয়ে নানা আলোচিত সমালোচিত ফেনীর দাগনভূঞা উপজেলার সেই শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ অরফ্যান্স সেন্টার স্কুলে পড়ুয়া কোন সন্তান না থাকা স্বত্বেও অভিভাবক সদস্য রয়েছেন বলে অভিযোগ রয়েছেন পূর্বচন্দ্রপুর ৯নং ওয়ার্ড হাসানগনিপুরের হেলাল উদ্দিন আহাম্মেদের বিরুদ্ধে। উক্ত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে দাগনভূঞা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক উক্ত বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এবং তার সত্যতা পাওয়া গেছে বলেন জানিয়েছেন তিনি।
অত্র বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সাত্তার জানান, আমাদের বিদ্যালয়ে গতবছরে হেলাল উদ্দিন আহাম্মেদ তার ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া সন্তানকে এই বিদ্যালয়ে ভর্তী দেখিয়ে তিনি অভিভাবক সদস্য হিসেবে রয়েছে। এরচেয়ে বেশি কিছু আর আমার জানান নাই।
এই বিষয়ে অরফ্যান্স কমিটির সাধারন সম্পাদক সোহেল আহাম্মেদ হারুন জানান, উপরে অভিযোগের বিষয়ে সত্য। তিনি এই বিদ্যালয়ে তার সন্তানকে ভর্তী দেখিয়েছে শুধু অভিভাবক সদস্য হিসেবে থাকার জন্য। প্রকৃতপক্ষে তার মেয়ে আমাদের েএই বিদ্যালয়ে কখনো ক্লাশ করেনি। বাকিটা তদন্ত কমিটির কি সিদ্ধান্ত আসে আমরা তার অপেক্ষায় রয়েছি।
স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান জানান, হেলাল উদ্দিনের উপরে আনা অভিযোগটি সত্য। তার মেয়েকে আমি কখনো স্কুলে দেখিনি।
অভিযুক্ত হেলাল উদ্দিন জানানা, আমি আমার মেয়েকে অত্র বিদ্যালয়ে ভর্তীর করার মাধ্যমে অভিভাবক সদস্য হয়েছি। কিন্তু আমার মেয়ে বর্তমানে ফেনী গার্লস স্কুলে রয়েছে। প্রয়োজনে আমি আমার মেয়েকে আবার নিয়ে আসবো।
সরেজমিনে তদন্ত করে উপজেলা শিক্ষা অফিসার আজিজুল হক জানান, অরফ্যান্সে সেন্টার স্কুলে ম্যানেজিং কমিটির একজন সদস্য তার সন্তান এই বিদ্যালয়ে পড়ুয়া না থাকার পরেও অভিভাবক সদস্য রয়েছেন এমন একটি অভিযোগ পেলে আমি সরেজমিনে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছি এবং তার সত্যতাও পেয়েছি। হেলাল উদ্দিন আহাম্মেদ গত বছরে তার ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া সন্তান রয়েছে দেখিয়ে তিনি অত্র বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে রয়েছেন। কিন্তু আমরা বিদ্যালয়ে তার সন্তানের উপস্থিতি পাইনি এবং গত দুবছরের হাজিরা খাতায় তার কোন উপস্থিতিও দেখতে পাইনি। বিষয়টি হেলাল আহাম্মেদকে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি স্বীকার করেন যে তার মেয়ে এই বিদ্যালয়ে পড়েনা। অভিভাবক সদস্য হওয়ার জন্য শুধু ভর্তী দেখিয়েছিলেন তিনি।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied