উলিপুরে সারের বর্ধিত মূল্যে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
সারের বর্ধিত মূল্যে প্রত্যাহারের দাবীতে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা কমিউনিস্ট পার্টির আয়োজনে বিক্ষোভ মিছিল বরে হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গবামোড়ে মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান রাজু, উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেলোয়ার হোসেন, বিশ্বজিৎ কুমার সিংহ বাপ্পা, ইছাহাক আলী, আলেয়া বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অতিবিলম্বে সারের দাম কমাতে হবে। তা না হলে কৃষকেরা না খেয়ে মারা যাবে। এবারে ধানের যে রোগ দেখা দিয়েছে, এতে করে কৃষকেরা আশানুরুপ ধান পাবে না। তাদেরকে ক্ষতিপূরন দিতে হবে। সারের দামের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জোর দাবী জানান তারা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied