ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে চম্পা হত্যাকাণ্ডের বিচার দাবীতে মানববন্ধন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৫-৪-২০২৩ বিকাল ৫:২৯

উন্নয়ন কর্মী চম্পা চাকমার নির্মম হত্যাকান্ডের বিচারের দাবিতে  মানবনন্ধন ও স্মারকলিপি প্রদান  করেছে ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশ (এফএনবি) চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ। সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ শাখার কর্মকর্তা ছিলেন চম্পা চাকমা। মানববন্ধনে তাঁর হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  হত্যকারীর সর্বোচ্চ শাস্তির দাবিও জানাননো হয় মানববন্ধনে। অনুষ্ঠানে সিরাজুল ইসলামের সঞ্চালনায়,  প্রধান অতিথি ছিলেন এফএনবির  সম্পাদক মো. আবদুস ছালাম, ব্র্যাকের জেলা প্রতিনিধি এনামুল হাসান, পদক্ষেপের সহকারী পরিচালক উত্তম কুমার সরকার, নিহত চম্পা চাকমার ভাই মিন্টন চাকমা, ঘাসফুলের সৈয়দ মামুনুর রশিদ, আইডিএফ এর সুদর্শন বডুয়া, টিআইবির তৌহিদুল ইসলাম ,সংশপ্তকের উপ-পরিচালক অগ্রদূত দাস গুপ্ত টিএমএসএস’র রেজাউল করিম, উন্নয়ন কর্মী চন্দন বডুয়া, পিযুস দাশ প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থিত হয়ে সম্মতি প্রকাশ করেন উন্নয়ন সংস্থা ব্র্যাক, বুরো বাংলাদেশ, ঘাসফুল, আশা, কোডেক, পদক্ষেপ, টিএমএসএস, পপি, অপকা, এসএসএস, ড্রপ, টিআইবি, কারিতাস, ব্রাইট বাংলাদেশ ফোরাম, সংশপ্তক, ভোরের আলোসহ উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা। এ উদ্বেগজনক পরিস্থিতিতে নিহত চম্পা চাকমার ন্যায় বিচার এবং দারিদ্র বিমোচনসহ প্রান্তিক জনগোষ্ঠির সার্বিক জীবনমান ঝুঁকি নিয়ে যারা কাজ করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান।  অনুষ্ঠানে বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এই হত্যাকান্ডে অভিযুক্ত এনামুল হককে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র চট্টগ্রাম এর টাকা পরিশোধ করতে বলায় গত ০৫ মার্চ  চম্পা চাকমার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং কণ্ঠনালী কেটে হত্যা করে। এই হত্যা কান্ডে অভিযুক্ত এনামুল হক নামের যুবককে আইন প্রয়োগকারী সংস্থা র‌্যাব গত ৩ এপ্রিল গ্রেফতার করেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার