পাটগ্রামে স্বামীর বাশিলার আঘাতে স্ত্রীর নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ি গ্রামে স্বামীর ধারালো অস্ত্র বাশিলার আঘাতে শাহিদা বেগম (৩৫) নামে এক ব্যাক্তির মৃত্য হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) সন্ধার পরে এ ঘটনা ঘটেছে। স্বামী পলাতক রয়েছে।
স্থানীয়রা জানায়, সন্ধার পারিবারিক বিষয় নিয়ে স্বামী দুলাল হোসেনের (৪০) সাথে ঝগড়া বিবাদ জেরে স্ত্রী শাহিদা বেগমকে ধারালো বাশিলা দিয়ে মাথায় আঘাত করে। মাথায় গভীর খত হলে স্থানীয়রা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বুড়িমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খাইরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি পারিবারিক কলহের জেরে স্বামী দুলাল হোসেন স্ত্রী শাহিদা বেগমের মাথায় বাশিলা দিয়ে আঘাত করে। ইফতারের পর লোকজন ব্যস্ত থাকায় দুলাল হোসেন পালিয়ে যায়। ভারতীয় সীমান্ত এলাকা হওয়ায় বুড়িমারী বিজিবি ক্যাম্পের সদস্যদের সহায়তায় পুলিশসহ দুলালকে খোঁজা হচ্ছে।
পাটগ্রাম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বাশিলার আঘাতে গৃহবধু শাহিদার মাথার খুলি ভেঙ্গে মস্তিস্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এতে তাঁর মৃত্যু হয়। গৃহবধুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল রবিবার লাশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied