উলিপুরে বোরোর ক্ষেত নিয়ে দিশেহারা কৃষক
কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন এলাকায় বোরো ক্ষেতে 'নেক ব্লাস্ট' রোগের আক্রমনে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। এ রোগের কারণে ধানের শীষ শুকিয়ে সাদা ও পাকার মত হয়ে যাচ্ছে। বিশেষ করে ২৮ ও ২৯ ধানে এ রোগ বেশি দেখা দিয়েছে। অন্যান্য জাতের ধানের ক্ষেতেও এ রোগ দেখা দিয়েছে। কীটনাশক প্রয়োগ করেও কোনো লাভ না হওয়ায় নিরাশ হয়ে পড়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবারে উপজেলায় পৌরসভা সহ বোরো ধান চাষের লক্ষ্য মাত্রা প্রায় ২২ হাজার ২শ ৬৫ হেক্টর। যা অর্জিত হয়েছে ২২ হাজার ৯'শ ৯৫ হেক্টর। বোরো ধান উৎপাদন লক্ষ্য মাত্রা প্রায় ৯৪ হাজার ৮'শ ৪৮.৯ মেট্রিক টন। উপজেলায় নেক ব্লাষ্ট রোগ আক্রান্ত হয়েছে প্রায় ৩.৫ হেক্টর। এবারে ধানের উৎপাদন লক্ষ্য মাত্রার ব্যাঘাত ঘটবে বলে জানান উপজেলা কৃষি অফিস।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ এলাকায় ব্রি-২৮,২৯, জাতের ধান আক্রান্ত হয়েছে। পাকতে শুরু হওয়া ধানক্ষেত গুলোতে আক্রমণ করেছে 'নেক ব্লাস্ট' রোগ। এ রোগের প্রভাবে ক্ষেতের ধানের শীষ আস্তে আস্তে সাদা হয়ে ধান চিটায় পরিণত হচ্ছে। অনেক জমির বোরো ধানের শিষ সাদা হয়ে গেছে। শীষের গোড়ায় প্রথমে এ রোগ দেখা দিয়ে ক্রমান্বয়ে তা পুরো শীষকে গ্রাস করে ফেলেছে। এ অবস্থায় কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন। আগামী দু-সপ্তাহের মধ্যে উপজেলার অধিকাংশ এলাকার পাকা বোরো ধান কাটতে পারার উপযোগি হলেও 'নেক ব্লাস্ট' সংক্রমণ হওয়ায় ভালো ফলন নিয়ে শঙ্কা তাদের।
উপজেলার পৌরসভার নাড়িকেলবাড়ি এলাকার আবুল হোসেন বলেন, আমি ২৮ ধান প্রায় ৫৫ শতক জমিতে লাগিয়েছি। সম্পূর্ণ ধানের ক্ষেত নেক ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধানের শীষ সাদা হয়েছে। এসময় স্থানীয় কীটনাশক ও সার ব্যবসাযীর পরামর্শে ওষুধ স্প্রে করি কিন্তু কোনো কাজ হয়নি। কয়েকদিনের মধ্যে জমির সব ধান সাদা হয়ে গেছে। এখন ওই জমিতে একটি ধান আর হবে না। আমি ধান না পেলে পরিবার পরিজন নিয়ে কিভাবে চলব উপায় পাচ্ছিনা। একই এলাকার মকবুল হোসেন, গোলজার মিয়া ও লুৎফার রহমান সহ আরও অনেকে একই কথা বলেন।
উপজেলার হাতিয়া এলাকার গাবুরজান এলাকার আয়নাল মিয়া ৪০ শতক জমিতে ২৮ জাতের ধান লাগিয়েছেন। শুরু থেকে ধানের বাম্পার ফলন থাকলেও এখন নেক ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। কীটনাশক প্রয়োগ করেও কোন কাজে আসেনি। সম্পূর্ণ জমির ধান পাতান হয়ে গেছে। একই এলাকার জয়নাল আবেদিন ২৯ জাতের ধান ৩৫ শতকে লাগিয়েছেন তিনিও একই কথা বলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন বলেন, প্রকৃতির বিরুপ আবহাওয়া জনিত কারণে এবার আগাম বৃষ্টি পাত হওয়ার ফলে ধানের শীষের গোড়া পচে শীষ খাদ্য ও পানি না পেয়ে শুকিয়ে ‘নেক ব্লাস্টার’ ছত্রাক রোগের সৃষ্টি হয়েছে। ব্রি ধান-২৮, ২৯ জাতের বোরো ধানে নেক ব্লাস্ট রোগের আক্রমণ বেশি হওয়ায় রোগ প্রতিকারের জন্য উপজেলা কৃষি বিভাগ মাঠ পর্যায়ে ধানের গাছে ব্লাস্ট আক্রমণের পূর্বেই কৃষকদের ছত্রাক নাশক স্প্রে করার পরামর্শ দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি ভাবে সহযোগিতা আসলে যথাযথ ভাবে তালিকা করে কৃষকদের মাঝে বিতরণ করা হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied