বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংবাদ সম্মেলন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ শ্রমিকদের দাবি আদায়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) বেলা ১২ টায় স্থলবন্দরের পাশে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন - শ্রমিক সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন।
বক্তব্যে শ্রমিকরা দাবি করেন- শ্রমিক সংগঠনের কমিটি গঠন না করে ১৩ বছর থেকে শ্রমিক সর্দাররা জোরপূর্বক এ সংগঠন পরিচালনা করছে। এতে সাধারণ শ্রমিকদের অধিকার ক্ষুন্ন করে কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে। সর্দারদের এ গ্রুপটি একাধিক সংগঠনের নামে অবৈধভাবে চাপ দিয়ে সাধারণ শ্রমিকদের নায্য পাওনা থেকে বঞ্চিত করে ও শ্রমিকদের কেটে রাখা টাকার হিসাব গড়মিল করে। সর্দারদের এ সকল কর্মকান্ড বন্ধ ও নায্য পাওনার দাবিতে বুড়িমারী স্থলবন্দরের সাধারণ শ্রমিকরা এ বছরের গত ০৪ ফেব্রুয়ারি ও ২১ মার্চ সড়ক অবরোধ করে আন্দোলন করে। শ্রমিকরা সংবাদ সম্মেলনে দাবি করেন এ আন্দোলন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে সর্দাররা শ্রমিকদেরকে বিভিন্ন সময় হুমকি প্রদান ও যড়যন্ত্র করছে। গত ১৪ এপ্রিল আমাদের একজন সাধারণ শ্রমিককে মারপিট করে আহত করা হয়েছে। সম্মেলনে- ভবিষ্যতে শ্রমিকদের সাথে এ ধরনের ঘটনা ঘটলে বৃহত আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে শ্রমিকদের নামে জমানো টাকা ফেরতের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম, সহসভাপতি সামছুল হুদা, সিনিয়র সহসভাপতি জামিয়াল হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হোসেনসহ শত শত সাধারণ শ্রমিক।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied