শাহজাদপুর পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওয়াতায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দরিদ্র ও দুস্থ্য পরিবার গুলোর মাঝে সরকারি চাল বিতরণ শুরু হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় শাহজাদপুর পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী ও সহকারি কমিশনার ভূমি মো. লিয়াকত সালমান উপস্থিত থেকে দুস্থ্যদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ১ নং প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপোলো, ২নং প্যানেল মেয়র নাজমুল হোসেন, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হোসেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আছাব আলী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আল মাহমুদ সহ অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ। শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর দরিদ্রদের জন্য উপহার ভিজিএফ’র চাল রবিবার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিলর মধ্যে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এ চাল বিতরণ করা হবে।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ
ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড
কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট