ঢাকা শনিবার, ৮ আগস্ট, ২০২৬

চুপিচুপি বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৫-২০২১ দুপুর ১০:৩৭

চুপিচুপি বিয়ে করে ফেললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওয়েস্টমিনিস্টারের একটি ক্যাথিড্রালে স্থানীয় সময় শনিবার (২৯ মে) রাতে নিজের প্রেমিকা ক্যারি সাইমন্ডসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। যদিও এই বিয়ে নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ১০ ডাউনিং স্ট্রিট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শেষ মুহূর্তে কিছু ‘বিশেষ ঘনিষ্ঠ’ অতিথিদের আমন্ত্রণ জানানো হয় বরিস জনসনের বিবাহ অনুষ্ঠানে। এমনকি এই বিয়ের আগাম কোনো তথ্যই ছিল না প্রধানমন্ত্রীর প্রশাসনিক কর্মকর্থাদের কাছেও।

এদিকে, ব্রিটেন জুড়ে চলছে কোভিডের কড়া বিধিনিষেধ। বিবাহ অনুষ্ঠানে ৩০ জনের বেশি অতিথি আমন্ত্রণে রয়েছে নিষেধাজ্ঞা। তাই কঠোর করোনা বিধিনিষেধ মেনেই স্বল্প সংখ্যক অতিথির উপস্থিতিতেই অনুষ্ঠিত হয় ৫৬ বছরের বরিস জনসন ও ৩৩ বছরের ক্যারি সাইমন্ডসের বিয়ে।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর থেকেই ১০ ডাউনিং স্ট্রিটে বান্ধবী ক্যারি সাইমন্ডসকে নিয়ে থাকতেন বরিস জনসন। গত বছরই বরিসের সন্তানের মা হন ক্যারি। তবে শোনা গিয়েছিল তারা ২০২২ সালের জুলাই মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। যদিও এর আগেও দুবার বিয়ে করেছিলেন বরিস। ২০১৮ সালে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। যদিও তার কত জন সন্তান রয়েছে, তা নিয়ে কখনও মুখ খোলেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সম্প্রতি ব্রিটেনের দ্য সান পত্রিকা জানিয়েছিল যে, অ্যাসপিনাল ফাউন্ডেশন নামের একটি দাতব্য প্রতিষ্ঠানের কর্মী ক্যারি অতিসম্প্রতি বন্ধু-স্বজনদের বিয়ের দাওয়াতও দেওয়া শুরু করেছিলেন।

২০১৯ সালের সাধারণ নির্বাচনে বিপুল জয়ের আগেই ক্যারি সাইমন্ডসকে পেয়েছিলেন বরিস জনসন। এক চ্যারিটি প্রোগ্রামে পরিচয়, পরিচয় থেকে প্রেম, তারপর বাগদান এবং তার কিছু দিনের মধ্যেই করোনা মহামারি। ফলে দু’জন বারবার খবরের শিরোনামে এলেও করোনার প্রাদুর্ভাবের কারণে বিয়ের ঘোষণাটা দেওয়া হয়নি।

অবশ্য তাতে দুজনের একসঙ্গে বসবাস থেমে থাকেনি। ব্রিটেনের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসন ডাউনিং স্ট্রিটে বিয়ে না করা সঙ্গিনীকে নিয়ে বসবাস শুরু করেন ২০১৯ সালের জুলাই মাসে। পরের বছর বরিস আর কেরির ঘর আলো করে আসে ছেলে উইলফ্রেড।

করোনা মহামারি না থাকলে আরো আগেই হয়তো বিয়েটাও হয়ে যেতো। তবে এখন বিয়ে সম্পন্ন হওয়ায় নতুন একটা রেকর্ডে প্রায় ২০০ বছর পরে সাবেক প্রধানমন্ত্রী লর্ড লিভারপুলের পাশে নিজের নাম লেখালেন বরিস জনসন। ১৮২২ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিয়ে করার প্রথম দৃষ্টান্ত রেখেছিলেন লর্ড লিভারপুল।

সূত্র : বিবিসি

জামান / জামান

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬