তাপপ্রবাহে পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
পশ্চিমবঙ্গজুড়ে চলছে তাপপ্রবাহ। এই তীব্র গরমে শিক্ষার্থীদের যাতে কষ্ট না হয়, সেজন্য বড় সিধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। জানা গেছে, রাজ্যটির সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ থাকবে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, পূর্বাভাস অনুযায়ী গরমের তীব্রতা আরও বাড়বে। তাই সোমবার থেকে শনিবার পর্যন্ত সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করতে বলা হয়েছে। বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে। এবারের গরমটা অনেক আগে শুরু হয়েছে। হিটস্ট্রোকে কোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষ যাতে বিপদে না পরে সেটা দেখতে হবে।
এই তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে পশ্চিমবঙ্গবাসী। কলকাতায় শেষ বৃষ্টি হয়েছিল ১ এপ্রিল। এর পর থেকে গরমের তীব্রতা শরু হয়। এই তাপপ্রবাহে গ্রীষ্মকালীন ছুঁটি এগিয়ে নিয়ে আসা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে। সাধারণত গ্রীষ্মকালীন ছুটি ২৪ মে থেকে স্কুলগুলোতে শুরু হয়। তবে গরমে চোখরাঙানির ফলে এ বছর গ্রীষ্মকালীন ছুটি শরু হবে ২ মে থেকে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ আরও বেশ কয়েক সপ্তাহ থাকবে। শনিবার (১৫ এপ্রিল) বাংলা নববর্ষে কলকাতার তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্ৰি সেলসিয়াস ছিল। এর আগে ২০১৬ সালে বাংলা নববর্ষের দিন তাপমাত্রা ৪০ ডিগ্ৰি সেলসিয়াস ছিল। ফলে ৭ বছরে দ্বিতীয় উষ্ণতম বাংলা নববর্ষ দেখলো কলকাতা। রোববার (১৬ এপ্রিল) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্ৰি সেলসিয়াস, সর্বনিম্ন ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।
এমএসএম / এমএসএম
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত