উলিপুরে পরিবারের সাথে অভিমান করে ফাঁসিতে ঝুলে স্কুল ছাত্রের আত্মহত্যা
কুড়িগ্রামের উলিপুরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী পরিবারের সাথে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তিনি পরিবারের কাছে চাকাযুক্ত জুতা (স্কেটিং সু) চেয়ে না পাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেন বলে পরিবার সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে, রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় মহিলা কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার মুন্সিপাড়া এলাকার আহাম্মদ আলীর ছেলে নাহিদ হাসান (১৪) পরিবারের কাছে চাকাযুক্ত জুতা (স্কেটিং সু) কিনে চায়। কিন্তু পরিবারের লোকজন তাকে ওই জুতা ছাড়া অন্য কিছু কিনে নিতে বলেন। এতে নাহিদ অভিমান করে শনিবার (১৫ এপ্রিল) বিকালে বাড়ি থেকে বেড়িয়ে যান। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজা খুঁজি করে ব্যর্থ হন। এদিকে রোববার স্থানীয় কিছু কিশোর বন্ধ থাকা মহিলা কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খেলাধুলা করার সময় সন্ধ্যার দিকে দ্বিতল ভবনের সিঁড়ির রেলিং এ একটি ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশিদের খবর দেন। এরপর পরিবারের লোকজনসহ প্রতিবেশিরা ঘটনাস্থলে গিয়ে নাহিদের মরদেহ সনাক্ত করেন। পরে রাতে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত নাহিদ স্থানীয় মেরাজ উদ্দিন মেমোরিয়াল ও রেসিডেন্সিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
নিহতের বড় ভাই নাসির হোসেন ও মামা জুয়েল মিয়া বলেন, নাহিদ স্কেটিং সু কিনে চেয়েছিল। তা না পেয়ে অভিমান করে বাড়ির সামনে অবস্থিত মহিলা কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিঁড়ির রেলিংএ কোমড়ের বেল্ড পেঁচিয়ে ঝুঁলে আত্মহত্যা করেছেন।
উলিপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) লাশের ময়না তদন্ত করার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি