শাহজাদপুরে ট্যাবলেট বিতরণ
স্মার্ট বাংলদেশ বিনির্মানের সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে মাধ্যমিক নবম ও দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রির দেয়া উপহার ৪৮ টি বিদ্যালয়ে ট্যাবলেট বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আদমশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদ ও স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রির স্মার্ট বাংলাদেশ বিনির্মানের এটাও একটা উদহারণ। এই ট্যাবলেটের মাধ্যমে সারা বিশ্ব দেখতে পাবে তোমরা আগামীতে তোমরাই হবে একজন সু-নাগরিক। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, আওয়ামলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম বাবলা, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, স্বাগত বক্তব্য রাখেন, পরিসংখ্যান অফিসার মোকলেছুর রহমান, এমপির বিশেষ প্রতিনিধি মনিরুল গণি চোধুরী শুভ প্রমুখ। মোট ৪৮ টি মাধ্যমিক বিদ্যালয়ে ২'শ ৮৮ টি ট্যাবলেট বিতরণ করা হয়। অন্যদিকে এদিন দুপুরে ১২৫ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ
ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড
কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট