ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে প্রধানমন্ত্রীর পক্ষে জেলা স্বেচ্ছাসেবকলীগের ঈদ উপহার বিতরণ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৮-৪-২০২৩ দুপুর ১১:৪০

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ হিসেবে নতুন কাপড় ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। শহরের টাউন ক্লাব মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সুমন সিকদারের সঞ্চালনায় অতিথি হিসেবে এ ঈদ উপহার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, পিরোজপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা সহ জেলা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় শহরের বিভিন্ন এলাকার দুই শতাধিক নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার  হিসেবে নতুন কাপড় ও লুঙ্গী বিতরণ করা হয়।
উপহার বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই রমজানে ইফতার পার্টি না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন সারা দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। যার ফলে রমজানে খাদ্যদ্রব্য ও ইফতার বিতরণ এবং ঈদ পূর্ববর্তী ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সাধারণ মানুষের মুখে হাসি ফোটালেই শেখ হাসিনা ভালো থাকেন। তাই স্বেচ্ছাসেবক লীগের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত