মিরসরাইয়ে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
মিরসরাইয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য- দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৭ই এপ্রিল ) উপজেলার আজমপুর বাজারের পাশেই এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় উপজেলার বারইয়ারহাট পৌর, মিরসরাই পৌর বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতারে প্রধান অতিথির বক্তব্য রাখেন , চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর, সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আজম খাজা, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বদরু সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা নাভিশাষ হয়ে পড়েছে। এসরকারের পতন ছাড়া জনগনের ভাগ্য পরিবর্তন হবে না। আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে সরকার পতন আন্দোলনে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানোর পাশাপাশি তাদের জন্য দোয়া কামনা করেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied