ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তীব্র তাপপ্রবাহে পাট চাষীদের কপালে চিন্তার ভাজ


মিজানুর রহমান, সদরপুর photo মিজানুর রহমান, সদরপুর
প্রকাশিত: ১৮-৪-২০২৩ দুপুর ২:৫৮

পাট চাষের জন্য বিখ্যাত ফরিদপুরে সদরপুর উপজেলায় এবার তীব্র্র তাপপ্রবাহের কারনে পাট চাষীরা চরম বিপাকে পড়েছে। অনাবৃষ্টি, রাসায়নিক সার ও জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে এ বছর পাট উৎপাদনের ব্যয় নিয়ে বেশ চিন্তিত চাষীরা। অন্যদিকে তীব্র তাপপ্রবাহের ফলে পাটের কাঙ্খিত ফলন না পাওয়ার আশঙ্কা করছে অনেকেই।

উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পাট চাষী রাসেল খান বলেন, এ বছর প্রতিকুল আবহাওয়ার কারনে উৎপাদন খরচ অনেক বাড়বে। এক বিঘা জমিতে ১ বার সেচ করাতে প্রায় ২ হাজার টাকা খরচ হয়। সার, ঔষধ ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি বিঘা জমিতে পাট উৎপাদন করতে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা ব্যয় হবে।উপজেলার ভাষানচর ইউনিয়নের চাষী সালাউদ্দিন জানান, ভ্যাপসা গরমে পাটে বিভিন্ন ধরনের পোঁকার সংক্রমণ দেখা দিয়েছে। বর্তমানে পাট চাষে সেচের পাশাপাশি পোঁকা দমনে আমাদের কীটনাশক ব্যবহার করতে হচ্ছে। তাপপ্রবাহের ফলে এবার ফলনও কম হবে বলে ধারনা করছি। অন্যান্য বছর বিঘায় ১৭-১৮ মন পাটের ফলন হলেও এ বছর ১৩-১৫ মনের বেশি হবে বলে মনে হচ্ছে না। ভ্যাপসা গরম পাট চাষে কি ধরনে প্রভাব ফেলতে পারে এমন প্রশ্নের জবাবে উপজেলা উপ-সহকারী কৃষি  কর্মকর্তা মুহাম্মাদ ইসলাম শরীফ বলেন, এই গরমে পাটের নানা ধরনের সমস্যা হতে পারে। এর মধ্যে পাটে লেদা ও চেলে পোঁকার সংক্রমণ, পাতা ঝরা ও পাতায় ফোসকা পরা অন্যতম কারণ। তবে চিন্তিত হওয়ার দরকার নেই, পরিমান মতো কীটনাশক ও সেচ দিলে এ সমস্যা সমাধান হবে।উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায়ের সাথে কথা হলে তিনি জানান, এ বছর সদরপুর উপজেলায় মোট ৬হাজার ৫শত ২৮হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে না থাকায় ফলন কিছুটা কম হতে পারে। এখনো পাটে তেমন কোন রোগ দেখা নেয়নি। থাকলে কৃষকরা লাভবান হওয়ার সম্ভবনা রয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার