মহাসড়কে রোজাদারদের জন্য ইফতার নিয়ে ফেনীর মেয়র
প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে রাস্তায় চলমান বিভিন্ন পরিবহন ও যাত্রীদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করে যাচ্ছেন ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
আসর নামাজের পর থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে তিনি বিগত কয়েক বছর ধরে এ মহৎ কাজটি করে যাচ্ছেন। মানসিক তৃপ্তি ও পূণ্যের আশায় তিনি পরিবহন শ্রমিক-যাত্রী ও অপরিচিতদের মাঝে ইফতার বিতরণে উৎসাহী বলে জানান তার স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৈনিক হাজার হাজার পরিবহন চলাচল করে। আসরের নামাজের পর থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত পরিবহন শ্রমিক ও যাত্রীরা কোথায়-কিভাবে ইফতার করবেন তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তায় থাকতে হয়। অনেক সময় ইফতারের আগ মুহূর্তে সড়কের পাশে কোনো দোকানে গাড়ি থামালেও ইফতার পাওয়া যায় না। অথবা অতিরিক্ত দাম দিয়ে ইফতার কিনে খেতে হয়। অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে ব্যবসায়িক উদ্দেশে তৈরি করা এসব ইফতার খেয়ে কখনও কখনও রোজাদাররা নানা রকমের পেটের সমস্যায় ভোগেন। তাই অনেক সময় শ্রমিক ও যাত্রীরা ইফতার করার সুযোগ বঞ্চিত হন।
এসব বিষয় বিবেচনা করে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম স্বপন মিয়াজী বিগত কয়েক বছর ধরে মহাসড়কের চট্টগ্রাম মুখি লেইনে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেন। শুধু তাই নয়, মেয়র স্বপন মিয়াজীর ব্যক্তিগত তহবিলের এই ইফতার থেকে বাদ যাচ্ছে না ফুটপাতের ব্যবসায়ী, শ্রমিক, হতদরিদ্র ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মহাসড়কের মহিপাল থেকে মেয়রের ইফতার গ্রহণকারীরা বলেন, এক সময়ে রাস্তার পাশ থেকে ইফতারি কিনে খেতে হতো। এতে করে কখনও দোকানে ইফতার পাওয়া যেত; আবার কখনও কখনও টাকা দিয়েও ইফতারি পাওয়া যেত না। রাস্তার ওপর ফুটপাতের এসব ইফতারি খেয়ে পেটের পীড়াসহ নানা সমস্যার সৃষ্টি হতো। গত কয়েক বছর ধরে ফেনী পৌরসভার মেয়র সাহেব আমাদের জন্য ইফতারির ব্যবস্থা করেছেন। এখন ইফতার নিয়ে অনিশ্চয়তায় থাকতে হয় না।
অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, রোজাদারদের হাতে ইফতার তুলে দিতে পারাটা সৌভাগ্যের বিষয়। দ্বীন ধর্ম মতে এটি বিশেষ পূণ্যের কাজ। তাছাড়া মহাসড়কের যাত্রীরা অনেক সময় ইফতার করার জন্য সুযোগ পায় না। তাই আমার ব্যক্তিগত উদ্যোগে গত কয়েক বছর যাবত মহাসড়কের যাত্রী, পথচারী ও দু:স্থদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করি। এছাড়াও ফেনী পৌরসভার প্রাঙ্গণে প্রতিবছরের ন্যায় এবারও দু:স্থদের জন্য ইফতারের ব্যবস্থা রেখেছি।
এমএসএম / এমএসএম
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা
দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০
Link Copied